• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Monday, June 1, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home রাজনীতি

মাহফুজ আনামের বিশ্লেষণ : তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিচারপতি খায়রুল হকের রায় ‘রাজনৈতিক দায়িত্বজ্ঞানহীন’

প্রকাশিতঃ 29/10/2013
Share on FacebookShare on Twitter
mahfuz anam
Mahfuz Anam

তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় দিয়ে বিতর্কিত সাবেক বিচারপতি এবিএম খায়রুল হক ‘আমাদের সাগরের মধ্যে ফেলে দিয়েছেন’ বলে মন্তব্য করেছেন ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম। তার ওই রায়কে ‘রাজনৈতিক দায়িত্বজ্ঞানহীন’ বলেও মন্তব্য করেছেন তিনি।
গতরাতে চ্যানেল টোয়েন্টিফোরের এক টকশোতে তিনি এ মন্তব্য করেন।
মাহফুজ আনাম বলেন, ‘খায়রুল হক বুঝলেন না আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতা। তিনি একটি একটি রাজনৈতিক দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন। তিনি আমাদের সাগরের মধ্যে ফেলে দিয়েছেন।’
উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বিষয়ে আপিল শুনানি শেষে ২০১১ সালের ১০ মে মৌখিকভাবে সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন খায়রুল হক। তার মৌখিক রায়ের ওপর ভিত্তি করেই সরকার একই বছরের অক্টোবর মাসে সংবিধানের পঞ্চদশ সংশোধনী সম্পন্ন করে। এ সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুরোপুরি বাদ দেয়া হয়।
সংক্ষিপ্ত রায়ে খায়রুল হক রাষ্ট্রের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক ধারাবাহিতকা রক্ষার স্বার্থে পরবর্তী দুই মেয়াদের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখার পক্ষে মত দিয়েছিলেন। রায় দেয়ার ৭ দিনের মাথায় তিনি অবসরে যান।
তার সেই রায়ের দোহাই দিয়ে সরকার সংবিধান থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলে করে দেয়। এর ১১ মাস পর ২০১২ সালের সেপ্টেম্বর মাসে খায়রুল হক অবসরকালীন অবস্থায় নিজের বাসায় থেকে পূর্ণাঙ্গ রায় লিখে তাতে স্বাক্ষর করেন। কিন্তু সেখানে দুই মেয়াদের বিষয়টি এড়িয়ে যান তিনি। পূর্ণাঙ্গ রায়ে খায়রুল হক সরকারের সংশোধিত সংবিধানের প্রতিফলন ঘটান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবারই বলছেন, তিনি এক বছর সময় নিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছেন।
মাহফুজ আনাম তার বক্তব্যের প্রতিবাদ করে বলেন, সংবিধান সংশোধনের জন্য যে কমিটি করা হয়েছিল তারা তো খসড়া প্রস্তাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহাল রাখার সুপারিশ করেছিল। কিন্তু সেটি তো গ্রহণ করা হয়নি। শেখ হাসিনার সিদ্ধান্তকে ‘খামখেয়ালি’ বলেও মন্তব্য করেন তিনি।
খায়রুল হকের সমালোচনা করে মাহফুজ আনাম বলেন, পরবর্তী দুটি টার্মের জন্য তিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাধ্যতামূলক (মাস্ট) করে দিলে আজকের এই সঙ্কট হতো না।

সর্বশেষ

মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ৩ লাখ টাকা জরিমানা

May 31, 2026

নওগাঁয় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে বস্ত্রবিতরণ

May 31, 2026

শহীদ জিয়ার পথই গণতন্ত্র ও উন্নয়নের রক্ষাকবচ: মির্জা ফখরুল

May 31, 2026

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বে উল্কাপিণ্ড বিস্ফোরণ, বিকট শব্দে আতঙ্ক

May 31, 2026

ইরানে যাওয়া ছিল বড় ভুল: ডোনাল্ড ট্রাম্প

May 31, 2026

কোরবানির ঈদে দেশের অভ্যন্তরীণ বাজারে চার লাখ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা

May 31, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.