• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Thursday, February 19, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home বিজ্ঞান ও প্রযুক্তি

ফেসবুকে আসছে ‘ডিজলাইক’ বাটন

প্রকাশিতঃ 18/09/2015
Share on FacebookShare on Twitter

‘লাইক’ বাটনের পাশাপাশি এবার ‘ডিজলাইক’ বাটন যুক্ত হতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে। ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এ ঘোষণা দিয়েছেন। ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেসবুকের সদর দপ্তরে এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে ৩১ বছর বয়সী এ বিলিয়নিয়ার বলেন, নতুন এ বাটনটি ব্যবহারকারীদের সহানুভূতি প্রকাশে সহায়ক হবে। তিনি বলেন, পরীক্ষার জন্য এ বাটনটি চালু করার খুবই কাছাকাছি রয়েছে ফেসবুক। এ খবর দিয়েছে বিবিসি অনলাইন।

২০০৯ সালে জনপ্রিয় ‘লাইক’ বাটনটি চালুর পর থেকেই বহু ব্যবহারকারী ‘ডিজলাইক’ বাটনও চালুর অনুরোধ জানিয়ে আসছিলেন। কারণ, লাইক বাটনটিতে ক্লিক করে কোন নির্দিষ্ট পোস্টের প্রতি নিজের মতামতের প্রতিফলন সবসময় ঘটানো যায় না। এ প্রসঙ্গে জাকারবার্গ বলেন, বহু বছর ধরে মানুষ ডিজলাইক বাটনের জন্য বলে আসছিল। অগণিত মানুষ এ বাটন চালুর অনুরোধ করেছিল। আজকে একটি বিশেষ দিন। কেননা, আজকেই আমি বলতে পারছি যে, আমরা বাটনটি চালুর ব্যাপারে কাজ করছি। শিগগিরই এ নিয়ে নিরীক্ষা করার কাছাকাছি রয়েছি আমরা।

তবে জাকারবার্গ এ-ও বলেছেন যে, এ বাটনটি অন্যদের পোস্টে ‘নেতিবাচক ভোট’ দেয়া কাজে ব্যবহৃত হোক, তা তিনি চান না। বরং, কারো মন খারাপ করা পোস্টে সহানুভূতি জানাতেই এ বাটনটি ব্যবহারের পক্ষে তিনি। তবে ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্ড্রিয়া ফোর্টে বলেন, মানুষ এ বাটনটিকে নেতিবাচক মনোভাব প্রকাশেই ব্যবহার করবে। যদিও বন্ধুদের ছোট সন্তান, পোষা কুকুর-বেড়াল বা রান্নার ছবিতেও মানুষ এ বাটনটি ব্যবহার করবে বলে মনে হয় না। আমার ধারণা, এ বাটনটি কোন বিষয়ে দ্বিমত বা ভিন্নমত প্রকাশে ব্যবহৃত হবে। অথবা কারও মৃত্যু বা ক্ষতির বিষয়ে নিজের সহানুভূতি প্রকাশে ব্যবহৃত হবে।

সর্বশেষ

নতুন সরকারের সামনে পাঁচটি জরুরি চ্যালেঞ্জ

February 19, 2026

অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তের সিদ্ধান্তে অর্থনীতি নাজুক

February 19, 2026

সোনারগাঁয়ে নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

February 19, 2026

কুমিল্লা পেল তিন মন্ত্রী: জেলাজুড়ে উৎসব, উন্নয়নের নতুন প্রত্যাশা

February 19, 2026

ইসরায়েলে ‘ফিলিস্তিনপন্থি’ মার্কিন সাংবাদিক টাকার্স কার্লসন আটক

February 19, 2026

ট্রাম্প প্রশাসন: ইস্পাত-অ্যালুমিনিয়ামে শুল্ক বহাল রেখে প্রশাসনিক জটিলতা কমানোর পরিকল্পনা

February 19, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.