• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Monday, June 29, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home রাজনীতি

খালেদার বাড়ির গেটে রাষ্ট্রদ্রোহের সমন

প্রকাশিতঃ 27/01/2016
Share on FacebookShare on Twitter
রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের সমন গ্রহণ না করায় তা তার বাড়ির গেটে সাঁটানো হয়েছে।

মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাড়ির গেটের পাশে দেয়ালে আদালতের এক কর্মচারী ওই সমন সাঁটিয়ে দেন।

ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালত সূত্র জানায়, মঙ্গলবার বিকালে সমন নিয়ে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাড়িতে যাওয়া হয়। তবে তিনি (খালেদা জিয়া) ওই সমন গ্রহণ করেননি। পরে সেটি তার বাড়ির গেটে সাঁটিয়ে দেয়া হয়।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলায় সোমবার সমন জারি সমন আদালত। আগামী ৩ মার্চের মধ্যে আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে তাকে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
গত ১৯ জানুয়ারি একজন আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমতি দেয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা ওই আবেদনে বলা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন। এ ছাড়া বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ নিয়েও বিরূপ মন্তব্য করেছেন তিনি।

এসব সাংবিধানিকভাবে স্বীকৃত এবং প্রতিষ্ঠিত বিষয়। এ বিষয়ে নতুন করে বিতর্কের অবতারণা করায় তার অপরাধ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের শামিল বলে মনে করা হচ্ছে। খালেদা সংবিধান লঙ্ঘন করে কথা বলেছেন এবং রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ করেছেন। আইনি নোটিশ দেয়ার পরও তিনি ক্ষমা চাননি বা বক্তব্য প্রত্যাহার করেননি।

গত বছরের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়া বলেছিলেন, ‘আজকে বলা হয়, এত লাখ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে খালেদা জিয়া দাবি করেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন।

 

সর্বশেষ

এনবিআরের নবনিযুক্ত চেয়ারম্যান আহসান হাবিব

June 29, 2026

করমুক্ত আয়সীমা বাড়ল; ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আর লাগবে না টিআইএন

June 29, 2026

ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, দাদাগিরি বরদাস্ত করব না: রাশেদ খান

June 29, 2026

নির্বাচনী ব্যয়ের বিবরণী না জমা দেওয়ায় এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ

June 29, 2026

জার্মানির স্টাডে যুবকেন্দ্রে বন্দুক হামলায় ৫ জন নিহত

June 29, 2026

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপ থেকে প্রায় ১,৫০০ মরদেহ উদ্ধার

June 29, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.