• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Thursday, June 18, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home রাজনীতি

প্রস্তাবিত বাজেট হাওয়াই মিঠাইয়ের মতো ফাঁপা: খেলাফত মজলিস

প্রকাশিতঃ 07/06/2018
প্রস্তাবিত বাজেট হাওয়াই মিঠাইয়ের মতো ফাঁপা: খেলাফত মজলিস
Share on FacebookShare on Twitter

২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে হাওয়াই মিঠাইয়ের মতো ফাঁপা মন্তব্য করে একে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনি বৈতরণী পার হওয়ার বাজেট মনে করছে খেলাফত মজলিস। বৃহস্পতিবার (৭ জুন) এক যৌথ বিবৃতিতে দলটির আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের প্রস্তাবিত বাজেটের ব্যাপারে নিজেদের এ মনোভাব তুলে ধরেন।

যৌথ বিবৃতিতে বলা হয়, আকারে বড় কিন্তু ভিতরে ফাঁপা ঋণ-নির্ভর এ বাজেট হাওয়াই মিঠাইয়ের মতো। এ বাজেট দিয়ে সাধারণ জনগণের কোনও কল্যাণ হবে না। আবার এ বাজেট দিয়ে নির্বাচনি বৈতরণীও পার হওয়া যাবে না।’

চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার প্রস্তাবিত এ বাজেটে একলাখ ২৫ হাজার ২৯৩ কোটি টাকার বিশাল অংকের ঘাটতি রয়েছে উল্লেখ করে যৌথ বিবৃতিতে আরও বলা হয়, এ ঘাটতি মেটাতে দেশ-বিদেশ থেকে চড়া সুদে ঋণ নিতে হবে সরকারকে। শুধু সুদ পরিশোধ করতে গিয়ে বাজেটের ১১ দশমিক ১ শতাংশ ব্যয় হবে।

বৈদেশিক নিট ঋণের লক্ষ্যমাত্রা ৫০ হাজার ১৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে যৌথ বিবৃতিতে বলা হয়, দেশীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সরকার যদি ৭১ হাজার ২২৬ কোটি টাকা ঋণ হিসেবে নিয়ে নেয়, তবে বেসরকারি ও ব্যক্তিগত খাতে ব্যাংকের বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। অন্যদিকে, জনগণের ওপর জাতীয় ঋণের বোঝা দিন দিন বৃদ্ধি পাবে।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, প্রস্তাবিত বাজেটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জনগণের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়েছে। প্রস্তাবিত বাজেটে এ বছর তিন লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা গত বছরের সংশোধিত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার চেয়ে ২৩ দশমিক ৫৩ শতাংশ বেশি। প্রতি বাজেটেই সরকার সাধারণ জনগণের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিচ্ছে। এ বাজেটে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে। গরিব মারার এ বাজেট জনগণ মানবে না।

সর্বশেষ

তথ্যমন্ত্রী ঘোষণা: স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান প্রণয়ন চলছে

June 18, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত

June 18, 2026

পররাষ্ট্রমন্ত্রী: বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে বাণিজ্য চুক্তি গুরুত্বপূর্ণ

June 18, 2026

দেশে ফিরেছেন ৫৭,৬৯৯ হাজি, মৃত্যু ৫২

June 18, 2026

শরফ উদ্দিন ও খায়রুল কবীরকে নতুন নীতিনির্ধারক পদে নিয়োগ

June 18, 2026

হজ শেষে দেশে ফিরলেন ৫৭,৬৯৯ হাজি; মৃত্যু ৫২

June 18, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.