• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Wednesday, April 15, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home খেলাধুলা

পেনাল্টি মিসটা আমাকে অনেক কষ্ট দিচ্ছেঃ লিওনেল মেসি

প্রকাশিতঃ 17/06/2018
পেনাল্টি মিসটা আমাকে অনেক কষ্ট দিচ্ছেঃ লিওনেল মেসি
Share on FacebookShare on Twitter

বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ১-১ গোলে ড্র করেছে আইসল্যান্ডের সঙ্গে। মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও লিওনেল মেসির পেনাল্টি মিসে তা হয়নি। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ার পর বার্সেলোনা ফরোয়ার্ডের পেনাল্টি মিসই আলোচনায়।

মেসিকে ঘিরে বিশ্ব জয়ের যে স্বপ্ন দেখছে আর্জেন্টাইনরা, তা প্রথম ম্যাচেই খেলো বড় ধাক্কা। দলকে যিনি এগিয়ে নেবেন সামনে, সেই তিনিই বড় ভুল করে বসলেন। দ্বিতীয়ার্ধে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় আর্জেন্টিনাকে ড্র করে ছাড়তে হয়েছে মাঠ। পেনাল্টি মিসটা ভীষণ পোড়াচ্ছে মেসিকে।

ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘(গোলটা হলে) পুরো দৃশ্যপটই বদলে যেত। আমরা সুবিধা পেতাম তখন। অবশ্যই পেনাল্টি মিসটা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। গোল হলে ওরা আরও উন্মুক্ত হয়ে খেলতো, তখন আমরা বেশি জায়গা পেতাম।’

সমালোচনা হলেও সতীর্থ ও কোচকে পাশে পাচ্ছেন তিনি। সের্হিয়ো আগুয়েরো যেমন বলেছেন, ‘পেনাল্টি মিসে প্রমাণ হলো মেসিও মানুষ।’ কোচ হোর্হে সাম্পাওলি আবার বলেছেন, ‘পেনাল্টি মিস স্রেফ পরিসংখ্যান মাত্র।’ মেসি অবশ্য দায় নিজের কাঁধেই নিচ্ছেন, বিশেষ করে প্রথম ম্যাচটা যখন সবসময় গুরুত্বপূর্ণ হয়।

যদিও হতাশায় ডুবে যাচ্ছেন না পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী, ‘প্রথম ম্যাচটা সবসময় গুরুত্বপূর্ণ। আমরা জিততে চেয়েছিলাম, ৩ পয়েন্ট পেলে শান্ত থাকতে পারতাম। তবে এখনও দুটো ম্যাচ বাকি আছে, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ আছে। মাত্র শুরু হলো (বিশ্বকাপ), আরও অনেকটা পথ বাকি।’ বিবিসি, মার্কা

সর্বশেষ

পহেলা বৈশাখে ধর্ম-বর্ণ বিভেদের কোনো স্থান নেই: তথ্যমন্ত্রী

April 14, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে মওলানা ভাসানীর মাজারে জিয়ারত

April 14, 2026

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

April 14, 2026

কনকচাঁপার সঙ্গে দুর্ব্যবহারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে: রুহুল কবির রিজভী

April 14, 2026

ইতালি ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা

April 14, 2026

বেইজিং: হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক পদক্ষেপ ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’

April 14, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.