• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Friday, February 6, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home জাতীয়

গুজব অপপ্রচারে কান দেবেন না : প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ 05/08/2018

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

Share on FacebookShare on Twitter

যে কোনো ধরনের গুজব ও অপপ্রচারে কান না দেয়ার আহ্বান জানিয়ে প্রযুক্তির অপব্যবহার রোধে সবাইকে সজাগ থাকার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (০৫ আগস্ট) সকালে গণভবন থেকে ১০ জেলার ৩০০ ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আধুনকি প্রযুক্তি শিক্ষা গ্রহণের কাজে ব্যবহার করতে হবে। এটা যেন অপব্যবহার করা না হয়। ফেসবুকে অপপ্রচার বন্ধ করতে হবে। নোংরা কথাবার্তা ব্যবহার করা যাবে না।

শিক্ষক ও অভিভাবকদের প্রতি আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরিয়ে নেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, যথেষ্ট হয়েছে আর না, ঘরের ছেলে-মেয়ে ঘরে ফিরে যেতে হবে। লেখাপড়া করতে হবে। আর কোনো বাবা-মায়ের কোল খালি হোক আমি চাই না। কারণ, হারানোর বেদনা আমি বুঝি। অভিভাবকদের প্রতি অনুরোধ, সন্তানদের ঘরে ফিরিয়ে নিন। অগ্নিসন্ত্রাসীদের পক্ষে যেকোনো কিছু করতে পারে।

কল্যালমূলক কাজে প্রযুক্তির ব্যবহারে ছোটদের উদ্বুদ্ধ করতে হবে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ কেউ দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে, ছাত্রদের মাঝে এখন তৃতীয়পক্ষ ঢুকে পড়েছে। তাই নিরাপত্তার জন্য ছাত্রদেরকে রাস্তা থেকে ঘরে ফেরার আহ্বান জানান শেখ হাসিনা।

বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, একটা দুর্ঘটনা ঘটে গেছে, সে জন্য আমরা অত্যন্ত দুঃখিত। আমরা পদক্ষেপ নিয়েছি।

তিনি বলেন, মোবাইল ফোন প্রত্যেকটা মানুষের হাতে আমরা পৌঁছে দিয়েছি। আজকে হাতে হাতে মানুষের মোবাইল ফোন। সব ধরনের ইন্টারনেট আমরা দিয়ে দিচ্ছি। ঘরে বসে আজকে ছেলে-মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে।

রাস্তায় চলাচলে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্কুল থেকেই ট্রাফিক রুল শেখাতে হবে। স্কুলের সামনেই ট্রাফিক থাকবে, জেব্রা ক্রসিং থাকবে, যেখানে আন্ডার পাস প্রয়োজন তার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।

দুর্ঘটনা ঘটতে পারে, তা যতদূর সম্ভব রোধ করতে হবে। দুর্ঘটনা নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ

আমির হামজার ফেসবুক পেজ বন্ধ করল মেটা কর্তৃপক্ষ

February 6, 2026

চরমোনাই পীরের তীব্র ভাষণে জামায়াতের সমালোচনা: বলেন, তারা ইসলামী দল নয়

February 6, 2026

নূরুল ইসলাম মনির ভাষণে বললেন, একমাত্র বিএনপিই দেশ গড়ার পরিকল্পনা করে থাকেন

February 6, 2026

দৌলতদিয়ায় নিখোঁজ রেজাউলের খোঁজে ৪ দিনেও কোনো সূত্র 찾েনি পুলিশ

February 6, 2026

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ অফিসার ও থানার পুরস্কার পেল কুলাউড়া পুলিশ

February 6, 2026

মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে কিউবায় রাশিয়ার তেলের সরবরাহ অব্যাহত

February 6, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.