• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Wednesday, March 18, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home জাতীয়

দুই দিনের সফরে ঢাকায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিতঃ 07/08/2018
Share on FacebookShare on Twitter

দুই দিনের সফরে মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর আমন্ত্রণে আজ মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকায় অবতরন করেন তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের পরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী স্বাগত জানান। জাপানের পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে রোহিঙ্গা ইস্যুসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ কেমন তা দেখতে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর এ সপ্তাহে রাখাইন সফরের প্রসঙ্গটিও আলোচনায় আসবে।

তারা আরও জানান, আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এর পর যৌথ সংবাদ সম্মেলনে কথা বলবেন তারা। কূটনৈতিক সূত্রে জানা গেছে, জাপান আগামী ২০২৫ সালের জন্য ওয়ার্ল্ড এক্সপোর আয়োজন করতে চায়। এ কারণে বাংলাদেশের সমর্থন পেতে চায় দেশটি। এ ছাড়া আগামী ২০২৩-২৪ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হতে চায় জাপান। এ বিষয়েও জাপানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে।

জাপানের দৈনিক দ্য মাইনিছিতে প্রকাশ, ৬ আগস্ট জাপানের পররাষ্ট্রমন্ত্রী নেপিদোতে রোহিঙ্গা সমস্যা নিয়ে মিয়ানমারের স্টেট কাউন্সেলরের সঙ্গে আলোচনা করেছেন। প্রসঙ্গত পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী এ বছরের ১৩ মে টোকিও সফর করেন। সেই সময় জাপানের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। এর আগে গত বছরের ১৯ নভেম্বর জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো রোহিঙ্গা সংকটের পরিপ্রেক্ষিতে মানবিক সহায়তার উদ্দেশ্যে ঢাকায় এসেছিলেন।

সর্বশেষ

ঈদযাত্রায় ‘আইন না জানা অপরাধ’: আইজিপি

March 17, 2026

ঈদযাত্রায় ঘরমুখো ভিড়, নিরাপত্তা জোরদার

March 17, 2026

মির্জা আব্বাসকে আগামীকাল সিঙ্গাপুর নেওয়া হবে

March 17, 2026

ইরানে ১০ ‘বিদেশি গুপ্তচর’ গ্রেফতার: আইআরজিসির গোয়েন্দা অভিযান

March 17, 2026

মস্কোতে চিকিৎসাধীন ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

March 17, 2026

আকরিক লোহার দাম টনপ্রতি ১০০ ডলারে পৌঁছার সম্ভাবনা

March 17, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.