• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Sunday, April 26, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home জাতীয়

গুড়ি গুঁড়ি বৃষ্টি হবে, শৈত্যপ্রবাহও রবে

প্রকাশিতঃ 27/12/2019
গুড়ি গুঁড়ি বৃষ্টি হবে, শৈত্যপ্রবাহও রবে
Share on FacebookShare on Twitter

দেশের বিভিন্ন স্থানে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে; একই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এতথ্য জানিয়েছে।

অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এতে বলা হয়েছে, ময়মনসিংহ, রাজশাহী, নওগাঁ ও সিরাজগঞ্জ অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘনা কুয়াশা পড়তে পারে বলেও আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

অধিদফতর বলছে, দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপামাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় তাপামাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়িসহ হালকা বৃষ্টির খবর পাওয়া গেছে।

সর্বশেষ

বেপরোয়া মোটরসাইকেল চালনা: শখ হয়ে উঠছে মরণফাঁদ

April 25, 2026

গত ২৪ ঘণ্টায় হাম বা উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

April 25, 2026

ইসহাক সরকার, মহিউদ্দিন রনি ও নুরুজ্জামান কাফি এনসিপিতে যোগ দিয়েছেন

April 25, 2026

বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক, শেরেবাংলার নাতনি ফ্লোরা ও কনটেন্ট ক্রিয়েটর কাফি এনসিপিতে যোগ দিচ্ছেন

April 25, 2026

ইরানকে ঘিরে মার্কিন নৌঅবরোধ — ভবিষ্যৎ কেমন?

April 25, 2026

যুদ্ধবিরতি থাকা সত্বেও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত কমপক্ষে ৬

April 25, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.