• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Monday, March 2, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home অর্থনীতি

গ্রামীণফোনের প্রথম বাংলাদেশি সিইও ইয়াসির আজমান

প্রকাশিতঃ 16/01/2020
গ্রামীণফোনের প্রথম বাংলাদেশি সিইও ইয়াসির আজমান
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের সবচেয়ে বড়ো মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়াসির আজমান। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে এর আগে আর কোনো বাংলাদেশি নিয়োগ পাননি। আগামী ১ ফেব্রুয়ারি থেকে তিনি দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার গ্রামীণফোন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহীর পদে আসার আগে আজমান প্রতিষ্ঠানটির ডেপুটি সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ছিলেন। গ্রামীণফোনে যোগ দেওয়ার আগে আজমান টেলিনর গ্রুপের বিতরণ ও ই-বিজনেস বিভাগের প্রধান এবং টেলিনরের হয়ে বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আজমান বর্তমান সিইও মাইকেল ফোলির স্থলাভিষিক্ত হবেন। মাইকেল আফ্রিকায় তাঁর পরিবারের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর তার পদে ইয়াসির আজমানকে নিয়োগ দেয় গ্রামীণফোন পরিচালনা পর্ষদ।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পেটার বি ফারবার্গ বলেন, ‘ইয়াসির আজমান গ্রামীণফোন এবং টেলিনর গ্রুপের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আজকের অবস্থানে এসেছেন। আমি অনেক আনন্দিত যে আজমান আমাদের বাংলাদেশের কার্যক্রমের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন। আমি বিশ্বাস করি, আজমান সিইও হিসেবেও তার নতুন চ্যালেঞ্জে সফল হবেন।’

গ্রামীণফোনের সিইও হিসেবে নিয়োগ পাওয়ার পর বাংলাদেশের সাড়ে সাত কোটি গ্রাহককে আরও উন্নত সেবা দেওয়ার অঙ্গীকার করেছেন ইয়াসির আজমান।

তিনি বলেন, ‘গ্রামীণফোনের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণের প্রস্তাব পেয়ে আমি অনেক আনন্দিত ও সম্মানিত বোধ করছি। ডিজিটাল বাংলাদেশ, সামাজিক ক্ষমতায়ন এবং আমাদের গ্রাহকদের জন্য যা গুরুত্বপূর্ণ তার সাথে যোগাযোগ করিয়ে দিতে আমি দৃঢ়ভাবে বিশ্বাসী।’

সর্বশেষ

নূরুল ইসলাম মনি ত্রয়োদশ সংসদের চীফ হুইপ নিযুক্ত

March 2, 2026

ডুবোচর ও বর্জ্যে ইলিশহীন পায়রা, সংকটে ১৪,৬৮৯ জেলে

March 2, 2026

দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দিইনি, দেবো না: মির্জা ফখরুল

March 2, 2026

ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত

March 2, 2026

এক-দুই দিনের মধ্যে ইরান নতুন সর্বোচ্চ নেতা পাবে: পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

March 2, 2026

মোদির নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ: ‘এই সংঘাত এখনই বন্ধ হওয়া উচিত’

March 2, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.