• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Thursday, March 12, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home রাজনীতি

গোপীবাগের ঘটনায় দোষীদের খুঁজে বের করুন

প্রকাশিতঃ 28/01/2020
গোপীবাগের ঘটনায় দোষীদের খুঁজে বের করুন
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি রাজধানীর গোপীবাগে সিটি করপোরেশনের নির্বাচনি প্রচারণার সময় সংঘর্ষের ঘটনায় দোষীদের খুঁজে বের করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘সেখানে ভিডিও ফুটেজ আছে। গুলি কোন পক্ষ থেকে এসেছে, অফিসে লাথি মারা—এগুলো ভিডিও ফুটেজে আছে। নির্বাচন কমিশনের উচিত সঠিক তদন্ত করা। সত্য উদ্ঘাটন করা।’

গতকাল সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপির অভিযোগের জবাবে তিনি বলেন, ‘ভিডিও ফুটেজে যেটি আছে, তাতে সেটি মনে হয় না। বিএনপি কিছু কিছু অভিযোগ আনছে, যেগুলো একেবারেই অন্ধকারে ঢিল ছোড়ার মতো।’ মাহবুব তালুকদারের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এটি নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ বিষয়। সেখানে একজন কমিশনার ভিন্নমত পোষণ করতেই পারেন। কিন্তু তিনি (মাহবুব তালুকদার) কথায় কথায় যেভাবে তাদের ঘরের বিষয়, অভ্যন্তরীণ প্রক্রিয়া বাইরে নিয়ে আসছেন, সেটা অবশ্যই সমর্থনযোগ্য নয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশনের ভেতরে আবার লেভেল প্লেয়িং বিষয় কী? তিনি (মাহবুব তালুকদার) ভিন্নমত পোষণ করতেই পারেন। তবে ইদানীং বিএনপি যে সুরে কথা বলছে, একই সুরে মাহবুব তালুকদারও কথা বলছেন। মনে হয়, তিনি একটা পক্ষ নিয়ে এ ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন। নির্বাচন কমিশনের অভ্যন্তরে লেভেল প্লেয়িং ফিল্ড—এই রকম আজগুবি কথা জীবনেও শুনিনি।’ তিনি বলেন, ‘এটা নিয়ে আমরা কথা বলব। আপাতদৃষ্টিতে মনে হবে প্রত্যেকেই নিজের পক্ষে কথা বলছে। বিএনপি তাদের কথা বলছে। বিদেশি রাষ্ট্রদূতদের ওনারা (বিএনপি) বোঝাতে চাইছেন যে আক্রমণটা আওয়ামী লীগের পক্ষ থেকে হয়েছে। কিন্তু বাস্তবে ভিডিও ফুটেজে যা কিছু আছে, তাতে কিন্তু সেটা মনে হয় না।’

ইসিকে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনের বর্তমান উত্সবমুখর পরিবেশ অব্যাহত রাখতে নির্বাচন কমিশনকেই উদ্যোগ নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন কমিশনের নিয়ন্ত্রণে। যারা পরিবেশ নষ্ট করছেন, তাদের বিরুদ্ধে কমিশনই ব্যবস্থা নিতে পারে। শেষ সময়ে আমরা কোনো প্রার্থীকে আটক বা হয়রানি করার কথা বলছি না।’

সর্বশেষ

সংসদে খালেদা জিয়া ও বিশিষ্ট দেশি-বিদেশি ব্যক্তিদের মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহীত

March 12, 2026

রাষ্ট্রপতি: সম্মিলিত আন্দোলনেই ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন

March 12, 2026

পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠানোর ঘটনায় জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা বরখাস্ত

March 12, 2026

শফিকুর চান পররাষ্ট্র মন্ত্রণালয়ে জামায়াতের উপদেষ্টা মাহমুদুল হাসানকে মন্ত্রীর মর্যাদায় পদায়ন

March 12, 2026

ইরান ভারতীয় তেলজাহাজকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচলের অনুমতি দিল

March 12, 2026

ইরান দাবি করেছে: শিন বেত সদর ও দুটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা

March 12, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.