• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Wednesday, June 17, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home খেলাধুলা

ম্যানচেস্টার সিটি ডাকছে মেসিকে

প্রকাশিতঃ 17/08/2020
ম্যানচেস্টার সিটি ডাকছে মেসিকে
Share on FacebookShare on Twitter

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার বিস্মরণযোগ্য হার আর একদিন পর ম্যানচেস্টার সিটির আরো এক ব্যর্থতা রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে ইউরোপীয় দলবদল বাজারে। ইংলিশ ও স্প্যানিশ সংবাদ মাধ্যমে জোর গুঞ্জন, লিওনেল মেসিকে দলে ভেড়াতে আঁটঘাট বেঁধেই নামার প্রস্তুতি নিচ্ছে ম্যানচেস্টার সিটি।

শেষ তিন মৌসুমে তিনটি লজ্জাজনক হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ পুনরুদ্ধারের মিশন শেষ হয়েছে বার্সার। যার সর্বশেষটায় বায়ার্ন মিউনিখের কাছে নিজেদের চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সবচেয়ে বড় হারের মুখোমুখিই হয়েছে দলটি। এরপর কাতালান দলটিকে খোলনলচে পালটে ফেলার ইঙ্গিতই শোনা যাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যমে।

মুন্দো দেপোর্তিভো জানাচ্ছে, কাতালান দলটি ইতিমধ্যেই মূল দলের ১৭ জনকে তুলে দিয়েছে দলবদলের তালিকায়। যাতে আছে লুই সুয়ারেজ, উসমান দেম্বেলে, আন্তনিও গ্রিজমানদের মতো বড় নামও।

তবে এতে মেসির নাম না থাকলেও ম্যানচেস্টার সিটি আগ্রহ দেখাচ্ছে তাকে দলে ভেড়ানোর, জানাচ্ছে মিরর। আরো জানাচ্ছে, সাবেক কোচ পেপ গার্দিওলাকে মেসির সঙ্গে মিলিয়ে দিতে দলটি ‘যে কোনো মূল্য’ পরিশোধেই আগ্রহী। তবে এতে বড় অন্তরায় হতে পারে বার্সা অধিনায়কের ৭০০ মিলিয়ন ইউরোর দলবদল মূল্য। দুই ক্লাবের মধ্যে দরকষাকষি হলে অথবা মেসি নিজে কাতালান ক্লাবটিকে অনুরোধ করলে সেটা নেমে আসার সম্ভাবনাও আছে বেশ।

আপাতদৃষ্টিতে অসম্ভব বলে মনে হলেও বার্সেলোনার সাম্প্রতিক পরিস্থিতি আর তিন বছর আগে মাত্র ১০ দিনের ব্যবধানে নেইমারকে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজির দলে ভেড়ানোর ঘটনার পর গুঞ্জনটিকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না মোটেও।

সর্বশেষ

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: সীমান্তে বিএসএফের হত্যাকা-মানবাধিকার লঙ্ঘন

June 17, 2026

হাম টিকাদানে গাফিলতি ধরা গেলে কঠোর ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রী

June 17, 2026

গোলাম মাওলা রনি: ‘ইউনূস অ্যান্ড কোম্পানি’র একাংশ রূপ বদলেছে, অনেকেই পালিয়ে গেছে

June 17, 2026

জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগের থেকেও বেশি ফ্যাসিস্ট হবে: রাশেদ খান

June 17, 2026

হোয়াইট হাউসে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ, পাঁচজন গ্রেপ্তার

June 17, 2026

ট্রাম্পের কড়া সমালোচনা: আবাসিক ভবনে ইসরায়েলি হামলা ‘অপ্রয়োজনীয়’

June 17, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.