• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Monday, February 9, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home রাজনীতি

ক্ষমতায় থাকাকালে দেশবিরোধী বিদেশি শক্তিরই প্রতিভূ ছিল বিএনপি : সেতুমন্ত্রী

প্রকাশিতঃ 03/09/2020
ক্ষমতায় থাকাকালে দেশবিরোধী বিদেশি শক্তিরই প্রতিভূ ছিল বিএনপি : সেতুমন্ত্রী
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাদের রাজনীতির উৎস বন্ধুকের নল, জনগণ নয়, তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না। বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশবিরোধী বিদেশি শক্তিরই প্রতিভূ ছিল।

বৃহস্পতিবার সকালে বানানীস্থ সেতু ভবনে মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে সেতু বিভাগের সচিব মো. বেলায়েত হোসেনের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন।

জনস্বার্থ নাকি সরকারের লক্ষ্য নয়, বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে বলেই মানুষের আস্থায় পরিণত হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ এদেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তর রাজনৈতিক দল, মাটি ও মানুষের দল হিসেবে সংগঠনটি জনমানুষের হৃদয়ের গভীরে অবস্থান করছে। বিএনপিই জনস্বার্থ সুরক্ষায় অবিশ্বস্ত, বিপরীতে আওয়ামী লীগ জনগণের আস্থার প্রতীক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশ ও জনগণের স্বার্থ সবার আগে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যারা দেশ বিকিয়ে দিয়ে, স্বাধীনতার চেতনাকে ভূলন্ঠিত করে এবং হত্যা ও সন্ত্রাস নির্ভর রাজনীতি করে তাদের মুখে গণতন্ত্রের দাবি শোভা পায় না।

তিনি বলেন, বিএনপি নেত্রীর ক্যারিশমা দেশকে দুর্নীতিতে পর পর ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল, তার ক্যারিশমায় ২১ আগস্ট ঘটিয়ে জজ মিয়া নাটক সাজিয়েছিল।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন ভারত সফরে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথা ভুলে গিয়েছিলেন। বিপরীতে শেখ হাসিনা দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সীমান্ত সমস্যা, ছিটমহল বিনিময়, সমুদ্র বিজয় করেছেন।

সর্বশেষ

উখিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান, ১৫০০ রোহিঙ্গা আটক

February 8, 2026

অচল চট্টগ্রাম বন্দর: শ্রমিকের অব্যাহত ধর্মঘটে অচল আকাশপথ ও পণ্যবাহী ট্রান্সপোর্ট

February 8, 2026

শিক্ষা মন্ত্রণালয় শুরু করেছে ১৭১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রক্রিয়া

February 8, 2026

অন্তর্বর্তী সরকারের বেতন কাঠামো নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

February 8, 2026

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে সিইসিকে স্মারকলিপি

February 8, 2026

যমুনা সংলগ্ন এলাকায় বিক্ষোভ দমনে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ অস্বীকার ডিএমপি

February 7, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.