• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Saturday, September 12, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home বিনোদন

এবার আক্রমণের শিকার অক্ষয়

প্রকাশিতঃ 07/09/2020
এবার আক্রমণের শিকার অক্ষয়
Share on FacebookShare on Twitter

লাদাখের গালোয়ান উপত্যকার সংঘর্ষের পর চীন ও ভারতের সম্পর্ক এখন তলানিতে। এরই মধ্যে ‘পাবজি’ সহ একাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার। তারপরেই সোশ্যাল মিডিয়ায় ‘পাবজি’র বিকল্প হিসেবে ‘ফৌজি’ গেমিং অ্যাপের ঘোষণা দেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আত্মনির্ভরশীল’ উদ্যোগের অংশ হিসেবেই বাজারে আনা হচ্ছে দেশীয় গেমিং অ্যাপ ‘ফৌজি’।

সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে গেমটির পোস্টার শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড গার্ডস (ফৌজি) এর ঘোষণা দিতে পেরে আমি গর্বিত। বিনোদন ছাড়াও গেম প্রেমীরা নিজের দেশের সেনার আত্মত্যাগ সম্পর্কে জানতে পারবেন।’

তবে এই গেমিং অ্যাপ বাজারে আসার আগেই সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হলেন বলিউড খিলাড়ি। কেননা অক্ষয়ের গেমিং অ্যাপের ঘোষণার ধরণটি একেবারেই ভালোভাবে নেননি নেটিজেনরা। একজন লেখেন, এটা শুধুমাত্র মোদির প্রতি অক্ষয়ের আনুগত্য প্রদর্শন হিসেবে দেখছি। আরেকজন খানিকটা কটাক্ষের সুরে লিখেছেন, অভিনয় ছেড়ে হটাৎই গেমিং অ্যাপের পেছনে পড়ার কারণ কি? এই পদক্ষেপের পেছনে নিশ্চয় খিলাড়ির ব্যক্তিগত স্বার্থ রয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি অক্ষয় কুমার।

নির্মাতা রণজিৎ এম তিউয়ারির ‘বেল বটম’ নিয়ে ব্যস্ত রয়েছেন অক্ষয় কুমার। এতে তার বিপরীতে দেখা যাবে বানী কাপুরকে। সিনেমার শুটিংয়ের জন্য আপাতত স্কটল্যান্ড রয়েছে ‘বেল বটম’র পুরো টিম।

প্রসঙ্গত, অক্ষয় কুমার অভিনীত ‘লক্ষী বম্ব’ সিনেমাটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি অপেক্ষায় রয়েছে। অন্যদিকে পরিস্থিতি স্বাভাবিক হলেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রোহিত শেঠির ‘সূর্যবংশী’ সিনেমাটি। যেখানে জুটি বেঁধে দর্শকদের সামনে হাজির হবেন অক্ষয়-ক্যাটরিনা। এছাড়াও ‘হেরা ফেরা ৩’, ‘আতরাঙ্গি রে’, এবং ‘বচ্চন পান্ডে’-এর মতো সিনেমাগুলোতে দেখা যাবে এই অভিনেতাকে।

সর্বশেষ

বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে মক্কা জোটে যোগের আগে, শামা ওবায়েদ

September 1, 2026

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে সহায়তার প্রস্তুতি: সারাহ আলড্রিচ

September 1, 2026

দুই বছরের মধ্যে নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা

September 1, 2026

চাপে নয়, চাহিদার কারণে বোয়িং বিমান কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

September 1, 2026

প্রধানমন্ত্রীর বক্তৃতা: বিএনপি আর সংসদীয় গণতন্ত্রের অবদান

September 1, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: জুলাই সনদ বাস্তবায়নে সহযোগিতা করুন, কিন্তু সংবিধান সংশোধনে অনাগ্রহ

August 31, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.