• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Thursday, February 12, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home রাজনীতি

বিএনপির অপরাজনীতি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ পেতে বাধা :কাদের

প্রকাশিতঃ 27/10/2020
বিএনপির অপরাজনীতি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ পেতে বাধা :কাদের
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অপরাজনীতিই দেশের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ পেতে সবচেয়ে বড় বাধা। গতকাল সোমবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত এক অনলাইন ব্রিফিংয়ে বিএনপির উদ্দেশ্যে আরো বলেন, যাদের রাজনৈতিক সংস্কৃতিতে রক্তের দাগ ও ষড়যন্ত্রের নকশা তারাই হচ্ছে গণতন্ত্রের মুখোশপরা ফেরিওয়ালা।

সরকারের পদত্যাগ চেয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিএনপির দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে চলছে। অথচ এ সময়ে কোনো ইস্যু খুঁজে না পেয়ে তারা নন ইস্যুকে ইস্যু বানানোর অপচেষ্টা করছে। বিএনপি একবার নিরাপদ সড়ক, আবার কোটাবিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে সর্বশেষ ধর্ষণবিরোধী সামাজিক আন্দোলনে ভর করে সরকারের পদত্যাগ চেয়েছিল। যা হালে পানি পায়নি বলেও উল্লেখ করেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের সব রাজনৈতিক আন্দোলনের ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া উচিত। আর বিএনপির সরকারের পদত্যাগের দাবি জানানোর কোনো প্রয়োজন নেই। কারণ সময় হলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। ‘রাজপথে জনগণের উত্তাল ঢেউ উঠবে’ মর্মে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব যা বলেন, তা নিজে বিশ্বাস করতে পারেন কি-না, সন্দেহ আছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশের গণমাধ্যমের স্বাধীনতা নেই বলে বারবার মিথ্যা ও পুরোনো অভিযোগ করে চলছে। সরকার নাকি ভিন্নমত সহ্য করতে পারে না বলেও তারা চিত্কার করছে। বিএনপি নেতাদের এসব অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এদেশে আওয়ামী লীগের মধ্যেই পরমতসহিষ্ণুতা আছে।

সর্বশেষ

বিজয় আর পরাজয়, দুটোই গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ: প্রধান উপদেষ্টা

February 11, 2026

জাতীয় নির্বাচনের আগে ২০ হাজারের বেশি বৈধ অস্ত্র এখনও জমা পড়েনি

February 11, 2026

ঠাকুরগাঁও জামায়াতের আমির টাকা সহ আটক

February 11, 2026

কুমিল্লার মুরাদনগরে ২ লাখ টাকার নগদসহ জামায়াত নেতা আটক

February 11, 2026

নতুন মন্ত্রিসভা শপথ নেওয়া পর্যন্ত বর্তমান উপদেষ্টারা বহাল থাকবেন

February 11, 2026

অর্থ উপদেষ্টার: পরবর্তী সরকারের কাছে জরুরি সতর্কতা

February 10, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.