• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Sunday, April 19, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home অর্থনীতি

করোনার মধ্যেও নতুন শ্রমিক নিয়েছে ৬০ শতাংশ গার্মেন্টস কারখানা

প্রকাশিতঃ 24/01/2021
করোনার মধ্যেও নতুন শ্রমিক নিয়েছে ৬০ শতাংশ গার্মেন্টস কারখানা
Share on FacebookShare on Twitter

করোনাকালেও ৬০ শতাংশ গার্মেন্টস কারখানা নতুন শ্রমিক নিয়োগ দিয়েছে। অন্যদিকে এই সময়ে কাজ হারিয়েছে ৩ লাখ ৫৭ হাজার ৪৫০ জন শ্রমিক এবং বন্ধ হয়েছে ২৩২টি কারখানা। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার পর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের (সিইডি) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

দেশব্যাপী ৬১০টি তৈরি পোশাক কারখানার ওপর এ জরিপ চালানো হয়। গতকাল শনিবার এক ভার্চুয়াল সংলাপে এ জরিপ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

একদিকে বিপুল সংখ্যক শ্রমিক কাজ হারিয়েছে, অন্যদিকে ৬০ শতাংশ কারখানা নতুন করে শ্রমিক নিয়োগ দেওয়ার বিষয়টি কিছুটা সাংঘর্ষিক। তবে জরিপ প্রতিবেদনে এর একটি ব্যাখ্যাও পাওয়া গেছে। এতে বলা হয়, অভিযোগ রয়েছে বহুসংখ্যক কারখানা চাকরিচ্যুত শ্রমিকদেরই কম বেতনে এবং অস্থায়ীভিত্তিতে ফের নিয়োগ দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই খাতের পুনরুদ্ধারের প্রক্রিয়ায় ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। ঋণ প্রাপ্তির জটিলতার কারণে বেশিরভাগ ছোট কারখানা ঋণের জন্য আবেদন করেনি। ৯০ শতাংশ বড় কারখানার বিপরীতে মাত্র ৪০ শতাংশ ছোট কারখানা এই আবেদন করে।

প্রতিবেদনে ছোট ব্যবসায়ীদের জন্য প্রণোদনার আবেদন প্রক্রিয়া আরো সহজ করা, সদস্য নয় এমন কারখানাগুলোকে দ্রুত সমিতির সদস্যভুক্ত করার উদ্যোগ নেওয়া এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে শ্রমিকদের বেতন দেওয়ার প্রক্রিয়াকে নিয়মের মধ্যে আনার ওপর জোর দেওয়া হয়।

‘কোভিড-১৯ বিবেচনায় পোশাক খাতে দুর্বলতা, সহনশীলতা এবং পুনরুদ্ধার : জরিপের ফলাফল’ শীর্ষক ঐ সংলাপে বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে এ সময় তৈরি পোশাক খাতের উদ্যোক্তা, শ্রমিক প্রতিনিধি ছাড়াও সংশ্লিষ্ট বিভাগ ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন। মূল প্রবন্ধ তুলে ধরেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ম্যাপড্ ইন বাংলাদেশের (এমআইবি) ব্যবস্থাপক সৈয়দ হাসিবুদ্দিন।

এ সময় বক্তারা সরকার ঘোষিত প্রণোদনা সবার কাছে পৌঁছাচ্ছে কি না, তা তদারকির ওপর জোর দেন। সংলাপে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিরিন আখতার এমপি, বিকেএমই-এর সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির প্রধান তাসলিমা আখতার প্রমুখ।

সর্বশেষ

একদিনেই দেশে ফিরল ৩৪ প্রবাসীর মরদেহ

April 18, 2026

সরকারের সিদ্ধান্ত: ৯ হাজার ধর্মীয় ও শূন্য পদে শিক্ষক নিয়োগ

April 18, 2026

বিএনপির ৮ ফ্ল্যাগশিপ কর্মসূচির অগ্রগতি তুলে ধরে বিশেষ বুকলেট—তারেক রহমানের কাছে হস্তান্তর

April 18, 2026

যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব ঝুঁকিতে: আনু মুহাম্মদ

April 18, 2026

মার্কিন অবরোধের মধ্যেই ইরানের বন্দরে ট্যাংকার ভিড়

April 18, 2026

পদত্যাগের চাপের মধ্যে—নিরাপত্তা যাচাইবিষয়ক গাফলের ফলে রাজনৈতিক বিচক্ষণতায় প্রশ্ন উঠল স্টারমারের বিরুদ্ধে

April 18, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.