• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Monday, August 3, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home বিনোদন

শ্রীদেবীর কারণে ভাইয়ের সঙ্গে হাতাহাতি করেছিলেন অনিল কাপুর

প্রকাশিতঃ 24/12/2021
Share on FacebookShare on Twitter

‘মিস্টার ইন্ডিয়া’ থেকে ‘তেজাব’ হয়ে ‘স্লামডগ মিলিয়নেয়ার’ বা ‘২৪’ সিরিজ। শ্রীদেবী, মাধুরী দীক্ষিত হয়ে বহু নায়িকার নায়ক অনিল কাপুর। ১২৫টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। পেয়েছেন অনেক সম্মান, পুরস্কার। ‘তেজাব’ তাঁকে প্রথম ‘সেরা নায়ক’-এর সম্মান এনে দিয়েছিল। জাতীয় পুরস্কার পেয়েছিলেন ‘পুকার’ ছবিতে অভিনয় করে।

তবে পর্দায় পরিচিতি পাওয়ার আগে কপর্দকশূন্য ছিলেন অনিল। মুম্বইতে টিকে থাকার জন্য তাকে নানা ধরনের কাজ করতে হয়েছিল। সেই কাজগুলো ছিল অদ্ভুত। মিঠুন চক্রবর্তীকে রোজ ঘুম থেকে ওঠানোর দায়িত্ব ছিল তাঁর! এই কাজের বিনিময়ে তিনি পারিশ্রমিকও পেতেন।

বলিউড বলছে, মাটির কাছাকাছি থেকে উঠেছেন অনিল কপূর। মধ্যবিত্ত পরিবারের সন্তান। বড় হয়েছেন চেম্বুরে, মুম্বইয়ের কাছাকাছি একটি ছোট্ট জায়গায়। বহু পরিশ্রমের পরে তিনি বড় পর্দার ‘মিস্টার ইন্ডিয়া’। তবে বিয়ের আগে নাকি ২৫ জনের সঙ্গে প্রেম ভেঙেছে পর্দার ‘লক্ষ্মণ’-এর! সুনীতাকে বিয়ের আগে তিনি নাকি ফিল্মি দুনিয়ার জনা ২৫ যুবতীর প্রেমে পড়েছিলেন! প্রত্যেক বার একটি করে প্রেম ভাঙত। অনিল হা-হুতাশ করতেন তার বান্ধবী সুনীতার কাছে। নিজেকে নাকি ভীষণ অপদার্থও মনে করতেন। প্রথম বড় বাজেটের ছবি সই পরে নাকি সাহসে ভর করে সুনীতাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। অনিল ভাগ্যবান, সুনীতা অন্তত তাকে ফিরিয়ে দেননি।

শ্রীদেবীর বহু ছবির নায়ক অনিল। তার সঙ্গেও কি প্রেম ছিল? বলিউড বলছে, এক নায়িকাকে কেন্দ্র করে নাকি বনি-অনিল কপূরের মধ্যে হাতাহাতি বেঁধেছিল। নেপথ্য কারণ ‘মিস্টার ইন্ডিয়া’ ছবি। শ্রীদেবী তখন সদ্য মিঠুন চক্রবর্তীর মোহমুক্ত। কাজে মন নেই। ঠিক সেই সময় বনি কপূর তাকে ছবির অফার দেন। মুখের উপরে না বলতে পারেননি শ্রী। বদলে ১০ লক্ষ টাকা পারিশ্রমিক চেয়ে বসেন। সঙ্গে সঙ্গে ১১ লক্ষ টাকা দিয়ে দেন বনি। অনিলও ছবির সহ-প্রযোজক। তিনি এ সব দেখে রাগে ফুঁসতে থাকেন। এর পরেই নায়িকার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিদেশে চিকিৎসার প্রয়োজন হয়ে পড়ে। শ্রী-এর মায়ের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার সেই সময় বহন করেছিলেন বনি। বিদেশ যাওয়ার বিমানের টিকিট কেটে দিয়েছিলেন। তার সঙ্গেও গিয়েছিলেন। এত কিছু মেনে নিতে পারেননি অনিল। শেষে সেটেই এক দিন ক্ষোভে ফেটে পড়েন। হাতাহাতি শুরু হয় দুই ভাইয়ের মধ্যে। রাগের চোটে নাকি সেট ছেড়ে বেরিয়েও যান তিনি। পরিচালক শেখর কাপুর শেষে অনেক বুঝিয়ে ফিরিয়ে আনেন। এই ছবিই পরে লভ্যাংশেররও পাঁচ গুণ টাকা কাপুর পরিবারের হাতে তুলে দিয়েছিল।

সর্বশেষ

মার্কিন অ্যাডমিরাল তিন দিন বিদেশ সফরে ঢাকায় আসছেন

August 3, 2026

সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতা জোরদার

August 3, 2026

আইওএম-বাংলাদেশের সঙ্গে বৈধ ও দক্ষ অভিবাসন উন্নয়নে সহযোগিতা আহ্বান

August 3, 2026

প্রধানমন্ত্রীর আহ্বান: পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলুন সবাই

August 3, 2026

রোহিঙ্গা সংকটের জন্য অস্ট্রেলিয়ার আড়াইটেকোটি ডলার মানবিক সহায়তা ঘোষণা

August 3, 2026

সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব

August 2, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.