• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Saturday, March 21, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home খেলাধুলা

সবাইকে ভুল প্রমাণ করতে চান সাকিব

প্রকাশিতঃ 16/06/2022
সবাইকে ভুল প্রমাণ করতে চান সাকিব
Share on FacebookShare on Twitter

সাম্প্রতিক সময়ে টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স ঠিক গর্ব করার মতো হচ্ছে না। অধিকাংশ ইনিংসেই শুরুতে টপ অর্ডার ভেঙে পড়ছে। এতে পুরো দল চাপে পড়ে যায়। যা আর সামাল দিয়ে ওঠা সম্ভব হয় না। এমন অবস্থায় নেতৃত্ব ছাড়তে বাধ্য হয়েছেন মুমিনুল হক। তৃতীয় বারের মতো আবারও সাদা পোশাকে টাইগারদের অধিনায়কত্ব পেয়েছেন সাকিব আল হাসান। তার নেতৃত্বে বাংলাদেশ সময় রাত ৮টায় অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে লালসবুজের পতাকাধারীরা।

অতীতের সব ব্যর্থতা মুছে ফেলার জন্য বদ্ধ পরিকর টিম বাংলাদেশ। যদিও লাল বলের ক্রিকেটে ক্যারিবিয়ানে খুব একটা ভালো স্মৃতি নেই টাইগারদের। ২০১৮ সালে, সর্বশেষ সফরে এই মাঠেই মাত্র ৪৩ রানে অলআউট হয়েছিল তারা। সেবারও অধিনায়ক ছিলেন সাকিব। দুই টেস্টেই হারতে হয়েছে। তবুও, নেতৃত্বের ভার আবারও সাকিবের কাঁধে বলেই আত্মবিশ্বাস পাচ্ছে গোটা দল।

বুধবার (১৫ জুন), সংবাদ সম্মেলনে সাকিব শোনালেন আশার গল্প। জানিয়েছেন, সবাইকে ভুল প্রমাণ করে ভালো ক্রিকেট খেলতে চান এবং সেটা করতে পারলে জয়ও অসম্ভব নয়। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ফিটনেস নিয়ে ভালো অবস্থায় আছি, ফর্ম নিয়ে ভাবছি না। শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ ভালো গেছে। এখন দলীয় পারফরম্যান্সেই মনোযোগ। সাম্প্রতিক সময়ে টেস্টে ভালো খেলিনি। সুযোগ রয়েছে সবাইকে ভুল প্রমাণ করার। আমরা আসলেই ভালো করতে এবং সামনে এগিয়ে যেতে পারি।’

দলের একাদশ কেমন হবে সেটা নিয়েও ইঙ্গিত দিলেন সাকিব। অভিজ্ঞ মুশফিকুর রহিম না থাকায় একাদশে ফিরতে পারেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। তিন পেসার খেলানোর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেনের সঙ্গে সুযোগ পেতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকা রেজাউর রহমান রাজা। সাকিবের ভাষ্য, টপ অর্ডার ও পেস বোলাররা ভালো করলে ম্যাচ জেতা সম্ভব।

সাকিব বলেন, ‘রাজা নতুন পেসার, তার দিকে তাকাতে পারি। মিরাজ দলে ফিরেছে, এটা ইতিবাচক দিক। সোহান আরেকজন। সে আসা-যাওয়ার মধ্যে থাকলেও ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে আছে।’

সর্বশেষ

ঈদের দিনে মেট্রোরেল সম্পূর্ণ বন্ধ

March 20, 2026

বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা অক্ষরে অক্ষরে পালন করে: নাটোরে হুইপ দুলু

March 20, 2026

লক্ষ্মীপুরে ১৩৯ অসহায়-দুঃস্থকে ১০ লক্ষ টাকার চেক বিতরণ

March 20, 2026

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ না নেওয়ায় ন্যাটোকে ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প

March 20, 2026

মার্কিন-ইসরায়েলি ক্ষেপণাস্ত্রে আইআরজিসি মুখপাত্র জেনারেল নাঈনি নিহত

March 20, 2026

বিশ্বব্যাংক সতর্ক: গত এক দশকে দেশে ঢোকা প্রায় অর্ধেক তরুণই চাকরি পাননি

March 20, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.