• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Thursday, July 30, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home বিনোদন

বিক্ষোভের মুখে বন্ধ হলো ‘লাল সিং চাড্ডা’র প্রদর্শনী

প্রকাশিতঃ 13/08/2022
বিক্ষোভের মুখে বন্ধ হলো ‘লাল সিং চাড্ডা’র প্রদর্শনী
Share on FacebookShare on Twitter

মুক্তির আগে থেকেই বিতর্কের মুখে পড়েছে আমির খান অভিনীত বলিউড মুভি ‘লাল সিং চাড্ডা’। এবার মুক্তির পরদিন বিক্ষোভের মুখে পাঞ্জাবের জালন্ধরে মুভির প্রদর্শনী বন্ধ করা হলো। টম হ্যাঙ্কস অভিনিত ‘ফরেস্ট গাম্প’ এর অফিসিয়াল রিমেক এই মুভির টিজার দেখে অনেকে শুরু থেকেই এটি বয়কটের ডাক দেন।

তবে আমির নিজে অবশ্য ছবিটি বয়কট না করার অনুরোধ জানিয়ে ভক্ত-দর্শক ও সমালোচকদের উদ্দেশে বলেছেন, তিনি দেশকে ভালোবাসেন না, এ ধারণা ভুল। ভক্তদের এমন ধারণা পাল্টে ফেলার অনুরোধও জানান মিস্টার পারফেকশনিস্ট।

ভারতীয় সংবাদ সংস্থার খবর, একদল বিক্ষোভকারী সিনেমা হলের সামনে একজোট হয়ে প্রতিবাদ জানান। তাদের দাবি, আমিরের নতুন ছবিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।

যদিও বিক্ষোভকারীদের বিপরীতে অন্য একটি দল আমিরকে সমর্থন দেন। শিখ সংগঠনের কিছু সদস্য ছবিটির সমর্থনে স্লোগান তোলেন। তাদের দাবি, এই ছবিটি এক শিখ ব্যক্তির জীবনকে কেন্দ্র করে নির্মিত। সুতরাং হিন্দু সংগঠনগুলির ছবির প্রদর্শন বন্ধ করার অধিকার নেই।

বৃহস্পতিবার দ্বারকার এক সিনেমাহলে ছবির প্রদর্শনী চলাকালীন একদল জনতা জোট করে হট্টগোল করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে আমির নিজে কোনো প্রতিক্রিয়া দেননি।

সম্প্রতি আমির খানের পুরোনো একটি সাক্ষাৎকার নেট দুনিয়ায় ভাইরাল হয়। যেখানে ভারতের সার্বিক পরিস্থিতি নিয়ে ‘অসহিষ্ণুতার’ প্রসঙ্গ তোলেন আমির। এমনকি তিনি এ-ও বলেছিলেন, পরিবার নিয়ে ভারতে থাকতে তার ভয় হয়! সেই সাক্ষাৎকারের জেরেই ‘লাল সিং চাড্ডা’ বয়কটের ডাক দেন নেটিজেনরা

সর্বশেষ

বৃহস্পতিবার ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

July 30, 2026

ত্রিপুরার মুখ্যমন্ত্রী থেকে তারেক রহমানের জন্য আনারস উপহার

July 30, 2026

এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক নয়, স্বার্থের ভিত্তিতে এগোবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

July 30, 2026

প্রধানমন্ত্রীর বিশেষ উপহার থেকে তাহসিনের হাসি

July 30, 2026

ভারত প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর দক্ষিনে লক্ষ্যে অধীর আগ্রহে অপেক্ষায়

July 30, 2026

গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

July 29, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.