• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Saturday, July 4, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home খেলাধুলা

বৃষ্টির শঙ্কা সেমিফাইনালেও

প্রকাশিতঃ 08/11/2022
বৃষ্টির শঙ্কা সেমিফাইনালেও
Share on FacebookShare on Twitter

শেষ হয়েছে বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব। মাঝে দুদিনের বিরতি দিয়ে আগামীকাল মাঠে গড়াতে যাচ্ছে সেমিফাইনালের লড়াই। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথমদিন মাঠে নামবে নিউজিল্যান্ড-পাকিস্তান। আর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।

বিশ্বকাপের শেষ চারের এই লড়াই দেখার জন্য উন্মুখ হয়ে আছে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বুধবার (১০ নভেম্বর) কিউইদের বিপক্ষে পাকিস্তানের প্রথম সেমিফাইনাল নির্বিঘ্নে মাঠে গড়ালেও সংশয় দেখা দিয়েছে অ্যাডিলেডে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে।

অ্যাডিলেড ওভালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ২টায় ইংলিশদের  বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামার কথা ভারতের। তবে সেই ম্যাচ আদৌ সময় মতো মাঠে গড়াবে কিনা সেটি নিয়েই এখন শঙ্কা। ঐদিন অ্যাডিলেডের আকাশ জুড়ে থাকতে পারে বৃষ্টি।

অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, ভারত-ইংল্যান্ড ম্যাচের দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে প্রায় ৩০ শতাংশ। এছাড়া সারাদিনই মেঘলা থাকবে অ্যাডিলেডের আকাশ। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ২০ থেকে ৩০ কি.মি. গতিবেগে বয়ে যেতে পারে বাতাস। তবে ঐদিন বিকেল ও সন্ধ্যার দিকে বৃষ্টির বেগ কমতে পারে কিছুটা।

ম্যাচের আগের দিন বুধবারও অ্যাডিলেডের আকাশে বৃষ্টির আশঙ্কা রয়েছে ৬০ শতাংশ। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এদিনও। যদি পরপর দু’দিন মেঘলা আকাশ আর বৃষ্টি থাকে, তাহলে পিচ ও আউটফিল্ড পর্যাপ্ত রোদ পাবে না।

তবে বৃষ্টির কারণে গ্রুপ পর্বের মতো নক-আউটে ম্যাচ ভেস্তে যাওয়ার মতো ঘটনা গঝটবে না। বৃষ্টিতে নির্দিষ্ট দিনে খেলা না হলে রিজার্ভ-ডে রাখা হয়েছে ম্যাচের জন্য। নির্ধারিত দিনে খেলা না হলে পরের দিন হবে। বৃহস্পতিবার বৃষ্টির জন্য খেলা না হলে ম্যাচটি মাঠে গড়াবে পরদিন শুক্রবার (১১ নভেম্বর)।

সর্বশেষ

গণতন্ত্র মজবুত করতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা বাড়বে: চিফ হুইপ

July 4, 2026

অর্থমন্ত্রী: বাংলাদেশ এগোচ্ছে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে

July 4, 2026

জিএম কাদের: দেশে দমন‑পীড়ন ও বৈষম্য তীব্র, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি জরুরি

July 4, 2026

গণমাধ্যম শক্ত হলে গণতন্ত্রও মজবুত হবে: মির্জা ফখরুল

July 4, 2026

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সকে ইরানের সতর্কবার্তা

July 4, 2026

বেলুচিস্তানে কোস্ট গার্ড ক্যাম্পে আত্মঘাতী-কমান্ডো হামলায় দাবি: নিহত অন্তত ৩০

July 4, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.