• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Wednesday, April 1, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home রাজনীতি

বিএনপি নির্বাচনে না এলে আ’লীগই অস্তিত্ব সংকটে পড়বে: মির্জা আব্বাস

প্রকাশিতঃ 04/03/2023
Share on FacebookShare on Twitter

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ব‌লে‌ছেন, ‘আওয়ামী লীগ বলে- বিএনপি নির্বাচনে না এলে অস্তিত্ব সংকটে পড়বে।’ তবে বিএনপি নির্বাচনে না এলে আওয়ামী লীগই অস্তিত্ব সংকট পড়বে।

তি‌নি ব‌লেন, ‘নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।’

শ‌নিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের থানায় থানায় পদযাত্রার অংশ হিসেবে শাহবাগ থানার উদ্যোগে, বিদ্যুৎ, গ্যাস, চাল-ডাল. তেল-চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ-গ্যাসের দাম দফায় দফায় বাড়ানোর প্রতিবাদে, খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়ন ও নেতাকর্মীদের হত্যা সহ বিএনপি ঘোষিত গণতন্ত্র পুনরায় উদ্ধারের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে পদযাত্রার পূর্বে এক সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন।

মির্জা আব্বাস বলেন, তাদের পদযাত্রায় কোনো অশান্তি হবে না। বিএনপি শান্তির দল, তারা শান্তি বজায় রাখবেন। তিনি বলেন, ‘এই সরকার টাকা পাচার করছে, দুর্নীতি করেছে, নানাভাবে অশান্তি সৃষ্টি করেছে। আজকে বাংলাদেশে সব কিছুর দাম বেড়েছে। যখন আমরা কোনো দাবি তুলি তখন সরকারের পক্ষ থেকে বন্দুকের গুলি বের হয়।’

তি‌নি আরও ব‌লেন, ‘আওয়ামী লীগের এক মন্ত্রী বলেছেন- সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপও চায় সংবিধান অনুযায়ী নির্বাচন হোক, কিন্তু এই আওয়ামী লীগের কাটাছেঁড়া করা সংবিধান দিয়ে নির্বাচনে যাবে না বিএনপি।’

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তাদের আজকের পদযাত্রা সরকার পতনের পদযাত্রা।

সভাপতির বক্তব্যে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, ‘এখনই সরকার পতনের আন্দোলন করার জন্য তৈরি হন। সামনে বৃহত্তর আন্দোলনের ডাক আসবে সবাই তৈরি হন। এবার আমাদের জীবন দিয়ে হলেও এই সরকারের পতন ঘটাবো।’

রফিকুল আলম মজনুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব সবুজসহ শাহবাগ থানা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ

স্কুল চলাকালীন যানজট নিরসনে প্রস্তাবনা তৈরি করতে বললেন প্রধানমন্ত্রী

March 31, 2026

সিইসি ‘সংবিধান সংস্কার পরিষদ’ শপথফরম দাখিল করে সংবিধান লঙ্ঘন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

March 31, 2026

স্বাধীনতার ৫৫ বছর পর আবারই অপশক্তি মাথাচাড়া দিয়েছে: মির্জা ফখরুল

March 31, 2026

সরকার গঠনের পর প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান; নেতা–কর্মীদের উচ্ছ্বাস

March 31, 2026

হরমুজ ইস্যুতে ইরানের সঙ্গে লড়াই শেষ করতে রাজি ট্রাম্প

March 31, 2026

ইতালি প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্রের সিসিলি ঘাঁটি ব্যবহার অনুরোধ

March 31, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.