• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Saturday, March 28, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home জাতীয়

আইজিপির বাসভবনে প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশিতঃ 25/11/2024
আইজিপির বাসভবনে প্রবেশে নিষেধাজ্ঞা
Share on FacebookShare on Twitter

বদলি-পদোন্নতির তদবিরের জন্য পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) বাসায় পুলিশ সদস্যদের যাতায়াতের সুযোগ আর থাকছে না। বর্তমান আইজিপি দায়িত্ব নেওয়ার পরপরই বদলি বা পদোন্নতির তদবিরের জন্য তার বাসভবনে অনুমতি ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে সাক্ষাতের জন্য তার বাসভবনে যাওয়ার আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। 

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, আইজিপির বাসায় প্রায়ই পুলিশ সদস্যদের ভিড় থাকতো। তারা বিভিন্ন দাবি কিংবা তদবির নিয়ে যেতেন আইজিপির বাসায়। এক্ষেত্রে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হতো। বর্তমানে সেই সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া এখন আইজিপির বাসভবনে কোনও পুলিশ সদস্য যেতে পারবেন না।

শনিবার (২৩ নভেম্বর) পুলিশ সদর দফতর  অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়, পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সাক্ষাতের জন্য বাসভবনে যেতে হলে পূর্বানুমতি প্রয়োজন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য বাংলাদেশ পুলিশের সব সদস্যকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আদেশের কপিটি পাঠানো হয়েছে, পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন), র‍্যাব মহাপরিচালক, সিআইডি প্রধান, পুলিশ স্টাফ কলেজের রেক্টর, রেলওয়ে পুলিশের প্রধান, হাইওয়ে পুলিশের প্রধান, আর্মড পুলিশের প্রধান, সারদা পুলিশ একাডেমি, নৌ পুলিশের প্রধান, ডিএমপি কমিশনার, ট্যুরিস্ট পুলিশের প্রধান, এসবি প্রধান, শিল্পাঞ্চল পুলিশ প্রধান, পিবিআই প্রধান, এটিইউ প্রধান এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল।

এছাড়াও সব রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার, অতিরিক্ত ডিআইজি, জেলা পুলিশ সুপারদের আদেশের কপিটি পাঠানো হয়েছে।

এর আগে গত ২০ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে আইজিপি হিসেবে নিয়োগ পান বাহারুল আলম।

সর্বশেষ

র‍্যাবের ১২তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

March 28, 2026

ঢাকায় মার্কিন দূতাবাসের সতর্কবার্তা: ভিসা থাকলেও প্রবেশ নিশ্চিত নয়

March 28, 2026

বরগুনায় চিফ হুইপ নুরুল ইসলাম মনির সঙ্গে রাজনৈতিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ

March 28, 2026

স্বাধীনতার ৫৫ বছর পর ফের মাথাচাড়া দিয়েছে সেই অপশক্তি: মির্জা ফখরুল

March 28, 2026

ট্রাম্প: যুদ্ধ শেষ হয়নি, ইরানে এখনও ৩৫৫৪টি লক্ষ্যবস্তুতে হামলা বাকি

March 28, 2026

হরমুজ প্রণালি অবরোধে বৈশ্বিক মন্দার আশঙ্কা

March 28, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.