• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Thursday, March 5, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home সারাদেশ

নাস্তিক ব্লগারদের শাস্তির দাবিতে সিলেটজুড়ে সমাবেশ

প্রকাশিতঃ 19/04/2025
Share on FacebookShare on Twitter

গতকাল শুক্রবার সিলেটের ধর্মপ্রাণ মুসলিম উম্মাহ ও বাংলার সচেতন মুসলিম জনতা’র ব্যানারে মাদ্রাসাছাত্র ও নানান ইসলামি দলের সাথে যুক্ত ব্যক্তিরা জুম্মার নামাজ শেষে সিলেট, শেরপুর, বিয়ানীবাজার, মৌলভীবাজার, কুলাউড়া ও বড়লেখা সহ সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় সমাবেশ করেন। 

উক্ত সমাবেশ গুলো থেকে দাবি তোলা হয় যে, এই নতুন পরিবর্তিত বাংলাদেশে কোনও নাস্তিকদের জায়গা হবে না, এবং নাস্তিকদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করে তাদের শাস্তির আওাতায় আনতে হবে। 

তাদের হাতের ব্যানারে বেশ কিছু ব্লগার ও অনলাইন এক্টিভিস্টদের ছবি সম্বলিত ছিল। উক্ত ব্যানারে আসিফ মহিউদ্দিন, আসাদ নুর, শাহমিরান আহমেদ, মোবাশ্বিরিন মনোয়ারা, আরিফুল ইসলাম প্রান্ত, নাফিউর রেজোয়ান, উম্মে আয়মন নিশু, সাইফুর রহমান – নামক ব্লগারদের ছবি সম্বলিত ছিল এবং উক্ত ব্যানারে লেখা ছিলঃ “নতুন বাংলাদেশে মহান আল্লাহ ও রাসুল (সাঃ) কে অবমাননাকারী নাস্তিক মুরতাদ-দের কোন জায়গা হবে না। তাদের প্রত্যেককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের নাগরিকত্ব বাতিল করতে হবে। প্রচারেঃ সিলেটের ধর্মপ্রাণ মুসলিম উম্মাহ ও বাংলাদের সচেতন মুসলিম জনতা। 

বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিলেট মহানগরের এক নেতা মুফতি ফয়জুল হক জালালাবাদী-এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “যদিও ব্যক্তিগত কাজের কারনে আমি গতকালের সমাবেশে যুক্ত হতে পারিনি, তবে আমি উক্ত সমাবেশের প্রতিটি দাবীর সাথে একমত পোষণ করি। এই নাস্তিক ব্লগাররা দীর্ঘদিন ধরে অনলাইনে নানা মাধ্যমে ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে এদেশের লক্ষ কোটি মুসলমান জনতার ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। সংস্কারের মাধ্যমে এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে যাতে তাদের মত আরেকটা কুলাঙ্গার এদেশের মাটিতে তৈরি হতে না পারে। ৩৬০ আউলিয়ার দেশে নাস্তিকদের কোন প্রয়োজন কিংবা জায়গা কোনটাই নাই।”

সর্বশেষ

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সেতুমন্ত্রী

March 5, 2026

হাইকোর্ট থেকে জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

March 5, 2026

ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে জামায়াত

March 5, 2026

দাপ্তরিক কাজে শৃঙ্খলা ও দ্রুততা নিশ্চিতের আহ্বান এসপি শিমুলের

March 5, 2026

আরামকোর বৃহত্তম তেলশোধনাগারে ফের ড্রোন হামলা

March 5, 2026

ভারত মহাসাগরে মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজ ডুবল; নিহত অন্তত ৮০

March 5, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.