• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Sunday, April 12, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ইসরায়েলের ইয়েমেনে হামলা: নিহত ৩৫, আহত অসংখ্য

প্রকাশিতঃ 11/09/2025
Share on FacebookShare on Twitter

ইয়েমেনের রাজধানী সানা এবং আল-জাওফ প্রদেশে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৩১ জন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এ হামলা বুধবারের মধ্যে চালানো হয় বলে এক প্রতিবেদনে জানানো হয়, যা এই অঞ্চলের গৃহযুদ্ধের মধ্যে নতুন এক সংকট সৃষ্টি করেছে। একদিন আগে কাতার রাজধানী দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা জানায়, এই হামলায় সানার আল-তাহরির এলাকার একটি আবাসিক ভবনসহ একটি চিকিৎসা কেন্দ্র এবং আল-জাওফ প্রদেশের রাজধানী আল-হাজমের সরকারি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের ভিতরে অনেক মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি দাবি করেছে, এ হামলার লক্ষ্য ছিল দক্ষিণ-পশ্চিমের স্বাস্থ্যসেবা কেন্দ্র ও আল-হাজমের সরকারি দপ্তর। এই হামলায় বহু মানুষ আহত ও নিহত হয়েছেন।

হুথি মুখপাত্র ইয়াহইয়া সারে জানিয়েছেন, তারা ইসরায়েলি বিমান হামলা প্রতিহত করতে সারফেস-টু-এয়ার মিসাইল ব্যবহার করেছেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে কিছু ইসরায়েলি বিমানকে বাধ্য করা হয় পিছুহটতে। তিনি বলেন, ‘আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক সারফেস-টু-এয়ার মিসাইল নিক্ষেপ করে জামিনবাদী আগ্রাসনের মোকাবিলা করেছে।’

অপরদিকে, ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বিমানবাহিনী সানা ও আল-জাওফে হুথি গোষ্ঠীর সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। লক্ষ্য ছিল হুথিদের সামরিক শিবির, যোগাযোগ কেন্দ্র ও জ্বালানি গুদাম।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ‘রামন বিমানবন্দরের হুথি ড্রোন হামলার প্রতিশোধে এ আঘাত করা হয়েছে।’ তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরো বলেন, ‘যারা আমাদের আক্রমণ করবে, আমরা তাদের খুঁজে বের করব এবং জবাব দেব।’

সর্বশেষ

কৃষক কার্ডে সময়োপযোগী নতুন সেবা যোগ করা হবে: কৃষিমন্ত্রী

April 12, 2026

সড়ক পরিবহন মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

April 12, 2026

ধামরাইয়ে এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫–২০

April 12, 2026

সিঙ্গাপুরে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির পথে

April 12, 2026

ইরান পরমাণু বিষয়ে কোনো অর্থবহ সমঝোতায় যেতে চাননি: জে ডি ভ্যান্স

April 12, 2026

হেরাতের পিকনিক স্পটে বন্দুকধারীদের নির্বিচারে গুলিতে নিহত ১১

April 12, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.