• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Wednesday, April 8, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home জাতীয়

জিআইসিসি সম্মেলনে সেতু বিভাগের সচিবের অংশগ্রহণ

প্রকাশিতঃ 17/09/2025
Share on FacebookShare on Twitter

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আজ থেকে তিন দিনব্যাপী (১৬-১৮ সেপ্টেম্বর ২০২৫) গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার কো-অপারেশন কনফারেন্স (জিআইসিসি)-২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। এই গুরুত্বপূর্ণ সম্মেলনের আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ, যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের পক্ষে উপস্থিত ছিলেন। সম্মেলনে সেতু সচিব বাংলাদেশে নির্মিত বিভিন্ন সেতু ও অবকাঠামো প্রকল্পের উপর বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রেজেন্টেশনে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের অনেক সেতু প্রকল্পে কোরিয়ান ইডিসিএফ ও ইডিপিএফ অর্থ যোগানের সুযোগ রয়েছে, যা বাংলাদেশের পরিবহন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জিআইসিসি-২০২৫ সম্মেলনের মূল লক্ষ্য হলো কোরিয়ান নির্মাণ সংস্থাগুলোর জন্য আন্তর্জাতিক বাজারে তাদের উপস্থিতি বৃদ্ধি ও বিভিন্ন দেশের প্রকল্প বাস্তবায়নকারীদের সাথে কৌশলগত সম্পর্ক গড়ে তোলা। এটি একটি বাণিজ্য-বান্ধব প্ল্যাটফর্ম, যেখানে কোরিয়ান কোম্পানিগুলো সরাসরি বিদেশী সরকারের, প্রকল্প ডেভেলপার ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারে। এই সম্মেলনে প্রায় ৫০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিল ৩০টি দেশের মন্ত্রী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা এবং কোরিয়ার শীর্ষস্থানীয় নির্মাণ সংস্থাগুলোর কর্মকর্তারা।

এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন দেশের আসন্ন অবকাঠামো প্রকল্পের তথ্য সংগ্রহ, আদান-প্রদান, এবং রিলেটেড সংস্থাগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন। এছাড়াও, নতুন প্রকল্পে অংশগ্রহণের চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর ও কোরিয়ান উন্নত প্রযুক্তি যেমন স্মার্ট সিটি, হাই-স্পিড রেল, এবং স্মার্ট পোর্ট সিস্টেমের সাথে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি করা।

বাকী অংশে আন্তঃদেশীয় অবকাঠামো উন্নয়নের চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের প্যানেল আলোচনা, বিভিন্ন দেশের প্রজেক্ট ব্রিফিং, ব্যক্তিগত বিজনেস মিটিং, এবং কোরিয়ার শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো তাদের নতুন প্রযুক্তি প্রদর্শন করবে। এই সম্মেলন বাংলাদেশের জন্য ভবিষ্যত নির্মাণ ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ একটি মঞ্চ হিসেবে কাজ করবে।

সর্বশেষ

দুদকে আবেদন: আসিফ নজরুল ও মাসুমের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধান দাবি

April 8, 2026

তথ্যমন্ত্রী: ভূ-রাজনীতি, জ্বালানি ও পরিবেশের জটিল যোগসূত্র তরুণদের অনুধাবন করতে হবে

April 8, 2026

মানিকগঞ্জ-১-এর সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক প্রয়াত

April 8, 2026

সিটি নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকা প্রণয়ন করা উচিত: ডিএসসিসি প্রশাসক

April 8, 2026

ইসরায়েলের আক্রমণে যুদ্ধবিরতি ‘লঙ্ঘন’ অভিযোগ, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

April 8, 2026

যুক্তরাষ্ট্র-ইরানের অপ্রত্যাশিত যুদ্ধবিরতি: ইসরায়েলে বিস্ময় ও ক্ষোভ

April 8, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.