• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Thursday, March 19, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home বাংলাদেশ

শখের বসে বাঁশি শোনা কৃষ্ণের জীবন ঝরনার গল্প

প্রকাশিতঃ 12/11/2025
Share on FacebookShare on Twitter

বাঁশি থেকে মুক্ত সুরের মূর্ছনা মানুষের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে। সবুজ চা বাগানে ছায়ায় ঘেরা এই পরিবেশে কৃষ্ণ দাস বাঁশির সুরে মন মাতিয়ে তুলেছেন শত শত দর্শকদের। বয়স তার ৪৫ বছর হলেও বাঁশি বাজানোর প্রতি তার অগাধ ভালোবাসা এখনও অটুট। শখের বসে বাঁশি শেখা এই তরুণের জীবনে বাঁশির সুর যেন এক প্রাণবন্ধন, যার মাধ্যমে তিনি নিজের অনুভূতি প্রকাশ করেন। তার বাজানো বাঁশির সুর প্রাচীন ঐতিহ্যবাহী এক বাদ্যযন্ত্রের সাথে যুগ যুগান্তকারী সম্পর্ককে উদযাপন করে। রাজদরবার থেকে শুরু করে সাধারণ মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে বাঁশির স্থান মূলত আলাদা। এই সুরের দোলায় ভেসে গানের বাণী ফুটে ওঠে, যা মানব হৃদয়কে বিভোর করে তোলে।

কৃষ্ণ দাসের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রী গোবীন্ধপুর। পারিবারিক অর্থনৈতিক সংকটের কারণে তাঁর লেখাপড়া সম্ভব হয়নি, তবে বাঁশির প্রতি তার দুর্বলতা ছোটকাল থেকেই। দারিদ্র্যের কারণে নানা চ্যালেঞ্জের মুখে পড়ে গেলেও, বাঁশি বাজানোর প্রতি তার আগ্রহ কখনো কমেনি। কৈশোর থেকে নিজেকে বিভিন্ন কাজে সম্পৃক্ত করে জীবন চালিয়ে যাচ্ছে।

উপজেলার মাধবপুর লেকের ধারে বাঁশি হাতে নানা ধরনের সুরের ঝংকার শুনতে পাওয়া যায়। দর্শনার্থীরা সেই সুরে মুগ্ধ হয়ে উপভোগ করেন এবং অনেকেই উৎসাহ দিচ্ছেন। স্থানীয়রা জানাচ্ছেন, শখের বসে শেখা বাঁশির জন্য এখন তার জীবনই নির্ভরশীল। পাড়ার আড্ডা, চায়ের দোকান, বিয়ের অনুষ্ঠানে, বা লেকের পাশে বাঁশি বাজিয়ে তিনি মনে ধরে দেন সবাইকে। এ সময় তার কষ্টের জীবনের গল্প আর উৎসাহ সবাইকে অনুপ্রাণিত করে।অনেক পর্যটক ও স্থানীয় লোকজন তাকে সহযোগিতা করছেন। গভীর রাতে বাঁশি বাজানোর সময় হৃদয় স্পর্শ করে যায় সবার। তার এই সংগ্রামী জীবন অন্যদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।

ঢাকা থেকে এসে মহিমা পাল বলেন, ‘অন্য পেশায় জীবিকা চালানো সহজ নয়, তাই বাঁশিকে তিনি বেছে নিয়েছেন পেশা হিসেবে। বাঁশির সুরে মানুষের মনে রিয়ে যায় এক স্বস্তির বোধ। পর্যটন এলাকা ছাড়াও বিভিন্ন স্থানে তার বাঁশির সুর শ্রোতাদের মনকে দুলিয়ে তোলে। শখের বসে বাঁশি শেখা কৃষ্ণের জীবনে এখন বাঁশির সুরই একমাত্র জীবিকা।

কৃষ্ণ দাসের বিবরণে জানা যায়, তার জন্ম ভারতের কলকাতায়। সেখান থেকে বাঁশি বাজানো শেখে। মা-বাবার মৃত্যুর পর তিনি বাংলাদেশে আসেন। এখন তিনি কমলগঞ্জের শ্রীগোবিন্দপুরে বসবাস করছেন, সংসার পরিচালনা করে জীবন জীবিকার তাগিদে। তার জন্য এখন বাঁশির সুর যেন এক অসীম ভালোবাসার সংগীত। তিনি বলেন, ‘আগে মানুষ টাকা দিয়ে আমার বাঁশির সুর শুনে উপভোগ করত, এখন সুর শোনা মানেই কেউ কিছু দেয় না। তবে বাঁশি বাজানো থেকে আমি কখনো বিরত থাকব না। এই সুর আমার আত্মার সাথে মিশে গেছে। তবে এখন এই সুরে জীবন যেন চলে না।’

তিনি আরও বলেন, ‘আমার মন চাই মানুষ যেন আমার বাঁশির সুর শুনতে চায়। তারা মন দিয়ে শোনে, এটাই আমার সবচেয়ে বড় প্রশংসা। ছোট ছোট টাকা পেলে আমি জীবন চালাই।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, ‘বাঁশির সুর উপমহাদেশের সংগীতের এক অনন্য সংযোজন। অতীতে যেখানে জনজীবনে বাঁশির চর্চা ছিল খুবই জনপ্রিয়, সেখানে আধুনিক যুগে তা কমে গেছে। আমাদের উচিত এই ঐতিহ্যকে ধরে রাখতে আরও এগিয়ে আসা। বাঁশি শিল্পের জন্য সবাই এগিয়ে এলে এ শিল্পটি আরও জীবন্ত হবে। কৃষ্ণদাসের মতো বংশীবাদকদের এগিয়ে নেয়ার জন্য উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।’

সর্বশেষ

সদরঘাটে লঞ্চ চাপায় দুই যাত্রী নিহত, দুজন নিখোঁজ

March 18, 2026

পাটুরিয়া নৌপথ সরেজমিনে পরিদর্শন করেছেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান

March 18, 2026

টাঙ্গাইলে নিখোঁজের তিন দিন পর যুবদল নেতার লাশ উদ্ধার

March 18, 2026

লারিজানি হত্যার প্রতিশোধ বলে তেল আবিবে ইরানের ক্লাস্টার ওয়ারহেড হামলা

March 18, 2026

ইরানের গোয়েন্দামন্ত্রীকে হত্যার দাবি করেছে ইসরায়েল

March 18, 2026

বিশ্বব্যাংক: বাংলাদেশে প্রায় অর্ধেক তরুণ কর্মহীন

March 18, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.