বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর কেবিন ব্লকে চিকিৎসাধীন বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিশিষ্ট ইউরোলজিস্ট ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম এর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি।
আজ ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ সালের দুপুরে তিনি বিএমইউর কেবিন ব্লকে কিছু সময় কাটিয়ে তিনি ডা. মোহাম্মদ রফিকুলের স্বাস্থ্যের বিস্তারিত তথ্য নেওয়ার জন্য সেখানে যান। এ সময় বিএনপি নেতার সঙ্গে উপস্থিত ছিলেন বিএমইউর মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সেলিম, সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা, উপ-রেজিস্ট্রার ডা. আবু মোঃ আহসান ফিরোজ, পাবলিক হেলথ ও ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ শহীদুল হক, উপ-পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. এ কে আল মিরাজ, ইউরোলজি বিভাগের ডা. মোহাম্মদ জাফর ইকবাল, উপ-পরিচালক (এস্টেট) ডা. মোহাম্মদ মশিউর রহমান কাজল, এ্যানেসথেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান, ডা. তাজ উদ্দিন আহমেদ, উপ-পরিচালক (জনসংযোগ) ডা. মো. সাইফুল আজম রঞ্জু, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবীর, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) এটিএম আমিনুল ইসলাম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিএমইউ এর সহকারী পরিচালক মাহমুদুল হাসান আমিন, অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক শামীম আহমদ প্রমুখ।






