• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Thursday, February 19, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home রাজনীতি

সোনারগাঁয়ে নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রকাশিতঃ 19/02/2026
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনের পর শহরজুড়ে ছড়িয়ে থাকা ব্যানার-ফেস্টুন অপসারণ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নবনির্বাচিত সাংসদ আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মোগরাপাড়া চৌরাস্তা ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আশপাশ থেকে নির্বাচনী প্রচার সামগ্রী সরিয়ে ফেলা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

এই উদ্যোগে সোনারগাঁ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন তাদের সঙ্গে সহযোগিতা করে। কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্মসম্পাদক শামীম আহমেদ, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল হোসেন বিজয় এবং উপজেলা যুবদলের নেতা রাকিব হাসান, আরিফ হোসেন বাবু, জুয়েল রানা। এছাড়া বিডি ক্লিন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক কামরুজ্জামান রানা, ক্রীড়া ব্যক্তিত্ব ও সাদাফ সুলতান ফাউন্ডেশনের চেয়ারম্যান আল মাহমুদ সানি, এবং বিডি ক্লিন সোনারগাঁয়ের সমন্বয়ক আরিফুল ইসলামও উপস্থিত ছিলেন।

স্থানীয় ফল ব্যবসায়ী নুরুজ্জামান জানান, এমন পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগে এলাকাবাসীর মধ্যে নয়া আশা জেগেছে। তিনি বলেন, ‘এমন কাজ হলে ভালো সচেতনা তৈরি হবে এবং উন্নয়নের কাজও দ্রুত এগোবে—এই প্রত্যাশা রাখছি।’

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন বলেন, ‘ভোটগ্রহণ শেষে ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী প্রচার সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন সাংসদ মান্নান। বিডি ক্লিনের সহযোগিতায় আমরা সোনারগাঁয়ে ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু করেছি এবং পরবর্তী দিনগুলোয় প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।’

আন্দোলন চলাকালে অপসারণকৃত সামগ্রী সঠিকভাবে নিষ্পত্তির ব্যবস্থা এবং রাস্তার নিরাপত্তা বজায় রাখতে বিশেষভাবে জোর দেওয়া হয়। অভিযান শেষে এলাকায় পরিচ্ছন্নতা করা হয়েছে এবং জনগণকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ

নতুন সরকারের সামনে পাঁচটি জরুরি চ্যালেঞ্জ

February 19, 2026

অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তের সিদ্ধান্তে অর্থনীতি নাজুক

February 19, 2026

সোনারগাঁয়ে নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

February 19, 2026

কুমিল্লা পেল তিন মন্ত্রী: জেলাজুড়ে উৎসব, উন্নয়নের নতুন প্রত্যাশা

February 19, 2026

ইসরায়েলে ‘ফিলিস্তিনপন্থি’ মার্কিন সাংবাদিক টাকার্স কার্লসন আটক

February 19, 2026

ট্রাম্প প্রশাসন: ইস্পাত-অ্যালুমিনিয়ামে শুল্ক বহাল রেখে প্রশাসনিক জটিলতা কমানোর পরিকল্পনা

February 19, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.