• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Wednesday, March 4, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home সারাদেশ

গুরুদাসপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময়

প্রকাশিতঃ 04/03/2026
Share on FacebookShare on Twitter

নাটোরের গুরুদাসপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নকে কেন্দ্র করে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থাকে দেশের শিক্ষার মূল ভিত্তি হিসেবে চিহ্নিত করে বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে কথা বলেন উপস্থিতরা। শিক্ষার আধুনিকায়ন, পড়াশোনায় ছাত্রছাত্রীর আগ্রহ বাড়ানো, ঝড়ে পড়া রোধ, উপস্থিতির হার বাড়ানো, স্কুল অবকাঠামো উন্নয়ন ও শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি—এসবই ছিল মূল আলোচিত বিষয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। তিনি প্রাথমিক শিক্ষার মান ধরে রাখতে এবং ভবিষ্যৎকে সামনে রেখে যোগ্য, দক্ষ ও মেধাসম্পন্ন শিক্ষার্থী গড়ে তুলতে শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানান। সংসদ সদস্য বলেন, গত কয়েকবছরে শিক্ষাব্যবস্থায় কিছু ভুল নীতির কারণে ফলাফল বাড়লেও মানে পতন হয়েছে; তাই অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে বাস্তবে পড়ালেখার ওপর জোর দিয়ে ছাত্রছাত্রীদের যোগ্য করে তোলা জরুরি।

উক্ত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব আলী, প্রাথমিক ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মো. তৌহিদুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাসান আলী ও আওলাদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত থেকে মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।

সভা শেষে স্কুল পর্যায়ে সমস্যার সমাধান, শিক্ষক প্রশিক্ষণ বাড়ানো ও নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে গুণগত মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা জানান, এগুলো কার্যকর করতে দ্রুত কর্মপরিকল্পনা প্রণয়নের কথাও বলা হয়েছে।

সর্বশেষ

চাঁদাবাজ ও অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

March 4, 2026

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের উদ্বেগ বাড়ছে: সংঘাত, ভিসা ও ফ্লাইট সমস্যায় রেমিট্যান্স শঙ্কা

March 4, 2026

আমরা দুর্নীতিকে কখনও প্রশ্রয় দিইনি, দেবো না: মির্জা ফখরুল

March 4, 2026

ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে জামায়াত

March 4, 2026

মার্কিন সাবমেরিনের হামলায় ইরানি যুদ্ধজাহাজ ডুবল, নিহত শতাধিক নয়—প্রতিবেদন বলছে ৮০

March 4, 2026

পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য; ইরানে নিহত সংখ্যা নিয়ে ভিন্ন দাবি

March 4, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.