• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Monday, March 23, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home সারাদেশ

উদ্বোধনের আগেই ধসে পড়ল সড়ক, পরিচালক ও প্রকৌশলীকে বরখাস্ত করলেন প্রতিমন্ত্রী

প্রকাশিতঃ 23/03/2026
Share on FacebookShare on Twitter

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় তুরাগ নদীর পাড়ঘেঁষা নবনির্মিত সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়ার ঘটনায় জরুরি ব্যবস্থা নিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার (২৩ মার্চ) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি নির্মাণকাজে গাফিলতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রাথমিক প্রমাণ পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেন।

পরিদর্শনে পাওয়া প্রাথমিক তথ্যমতে প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক এ কে এম হারুনুর রশীদ এবং প্রকৌশলী শামছুর রহমানকে তৎক্ষণিকভাবে বরখাস্ত করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী নিজেই সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের কাছে বরখাস্তের আনুষ্ঠানিক চিঠি হস্থান্তর করেন।

ঘটনাস্থল থেকে জানা যায়, তুরাগ নদীর পশ্চিম তীরে বিটুমিনাস কার্পেটিং পদ্ধতিতে নির্মিত ওই সড়ক গত ১৫ ফেব্রুয়ারি হঠাৎ ধসে যায়। সড়ক ধসে পড়ার ঘটনা নিয়ে স্থানীয়রা উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত ও মানসম্মত সংস্কারের দাবি তুলেছেন।

প্রতিমন্ত্রী জানিয়েছেন, জনগণের টাকায় নির্মিত উন্নয়ন কাজেও কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পূর্বের তদন্ত কমিটি বিলুপ্ত করে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাদের আগামী ১৫ দিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রাথমিক তদন্তে ধরা পড়েছে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের ছাপ; পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগও ধসের একটি কারণ হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

সিটি করপোরেশনের তথ্য মতে, এই সড়ক উন্নয়ন প্রকল্প দুটি প্যাকেজে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল সেন্টার লিমিটেড (ইউসিসিএল) বাস্তবায়ন করছিল। প্রকল্পগুলো প্রাক্কলিত ব্যয়ের চেয়ে বেশি মূল্যে কার্যাদেশ দেওয়া হয়; মোট প্রকল্পের পুরো খরচ প্রায় ২৫ কোটি টাকার ওপরে ধরা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, শুরু থেকেই কাজের মান নিয়ে সন্দেহ ছিল, কিন্তু পর্যাপ্ত তদারকি না থাকায় কোটি টাকার এই প্রকল্প উদ্বোধনের আগেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।

এলাকাবাসী একদিকে দ্রুত ও মানসম্মত পুনর্নির্মাণ, অন্যদিকে স্বচ্ছ তদন্তে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসন ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে ভুক্তভোগী ও করদাতাদের আস্থা ফিরিয়ে আনতেই দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে।

সর্বশেষ

গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ-পোস্টার লাগানো নিষিদ্ধ

March 23, 2026

দেড় যুগ পর ফিরে আসছে স্বাধীনতা দিবসে ঐতিহ্যবাহী সামরিক কুচকাওয়াজ

March 23, 2026

বিএনপি ঘোষণা করল মহান স্বাধীনতা দিবস উদযাপনের বর্ণাঢ্য কর্মসূচি

March 23, 2026

ট্রাম্প জানিয়েছেন: ইরানের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় হামলা আপাতত স্থগিত

March 23, 2026

ট্রাম্পের দাবি: পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধসহ ইরানের সঙ্গে ‘প্রায় সব বিষয়ে’ সমঝোতা

March 23, 2026

আকরিক লোহার দাম টনপ্রতি ১০০ ডলারে পৌঁছানোর সম্ভাবনা

March 23, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.