• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Tuesday, March 24, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home সারাদেশ

শহীদ জিয়া খাল খনন করে কৃষি উন্নয়ন ত্বরান্বিত করেছিলেন: সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রকাশিতঃ 24/03/2026
Share on FacebookShare on Twitter

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল কেটে কৃষি উন্নয়ন ব্যবস্থাকে ত্বরান্বিত করেছিলেন এবং সেই সাফল্য এখনও কৃষকদের মনে জীবন্ত রয়েছে। তিনি বলেন, ‘‘সেই খালকাটার সুফলটা এ দেশের কৃষকরা পেয়েছে।’’

প্রতিমন্ত্রী আরো জানান, দীর্ঘ কয়েক বছর ধরে নদী-নালা, খাল-বিল, পুকুর-জলাশয় বিভিন্নভাবে দখল ও পলি জমে অকার্যকর অবস্থায় পড়ে আছে। এ সমস্যার সমাধানে সরকার ইতোমধ্যে নদী-নালা, খাল-বিল ও জলাশয় পুনঃখননের সিদ্ধান্ত নিয়েছে। কয়েকদিন আগে বিভিন্ন স্থানে খাল খননের উদ্বোধন করা হয়েছে এবং জেলা-উপজেলা পর্যায়ে যেসব খাল বেদখল রয়েছে তা উদ্ধার করে পুনঃখনন করা হবে।

তিনি জানান, কৃষকদের দুর্ভোগ না হয় এবং তারা সরকারের সহযোগিতা পেয়ে নির্বিঘ্নে কৃষিকাজ চালাতে পারে—এমন লক্ষ্যেই বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষি কার্ড বিতরণ উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত পাইলটিং প্রোগ্রামে দেশের ১০টি জেলায় কৃষি কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন সেই ইউনিয়নগুলোর একটি। এখানে আগামী ১৪ এপ্রিল, পহেলা বৈশাখে কৃষি কার্ড বিতরণ উদ্বোধন করে কৃষকদের মধ্যে তা বিতরণ করা হবে।

জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, ‘‘সরকার প্রি-পাইলটিং হিসেবে ১০টি জেলার ১০টি উপজেলার ১০টি ইউনিয়নে কৃষক কার্ড প্রবর্তনের কর্মসূচি নিয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা কৃষি ব্লকে এই কার্যক্রম চালু করা হয়েছে। গত ১১ তারিখে কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা ১,০৩৫ জন কৃষকের জরিপ কাজ সম্পন্ন করেছি। তাদের অনলাইন তথ্য ঢাকায় পাঠানো হয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘এখানে বড়, মাঝারি, প্রান্তিক, দুর্যোগগ্রস্ত ও ভূমিহীন—মোট পাঁচ ধরনের কৃষক রয়েছেন। এই কৃষি কার্ডের মাধ্যমে তাঁরা সমস্ত প্রণোদনা ও সহায়তা পাচ্ছেন, যা কৃষিকাজে ব্যাপকভাবে সহায়ক হবে।’’

অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. মমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ঐক্যবद्धভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

March 24, 2026

ঋণের জট খুলছে: ১.৩ বিলিয়ন ডলারের কিস্তি পাওয়ার সম্ভাবনা

March 24, 2026

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা

March 24, 2026

এনআইএ দিল্লিতে নিয়ে গেল ফয়সাল ও আলমগীরকে

March 24, 2026

মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা: সৌদি ও আমিরাত ইরানের বিরুদ্ধে কড়া অবস্থানে

March 24, 2026

বৈশ্বিক অস্থিরতায় অর্থনীতিতে চাপ, বাংলাদেশও মুক্ত নয়

March 24, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.