• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Saturday, March 28, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home আন্তর্জাতিক

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার

প্রকাশিতঃ 28/03/2026
Share on FacebookShare on Twitter

নেপালে গত বছরের রক্তক্ষয়ী গণবিক্ষোভ ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে শনিবার (২৮ মার্চ) ভোরে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপতার করেছে পুলিশ। তাঁরা রাজধানী কাঠমাণ্ডুর উপকণ্ঠে নিজেদের বাসভবন থেকে আটক হন।

২০২৫ সালে শুরু হওয়া দুর্নীতিবিরোধী ছাত্র-যুব আন্দোলন দ্রুত বাড়তে থাকে এবং পরবর্তীতে সরকার পতনের উদ্দেশ্যে একটি বৃহৎ আন্দোলনে রূপ নেয়। বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে কমপক্ষে ৭৭ জন নিহত হয়—এই প্রাণহানিই অভিযুক্তদের বিরুদ্ধে চালানো আইনগত পদক্ষেপের মূল ভিত্তি।

সরকার গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, তখনকার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছিলেন। প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে তারা গুলি বন্ধ বা নিয়ন্ত্রণের কার্যকর কোনো চেষ্টা করেননি; তাদের অবহেলার কারণে ব্যাপক প্রাণহানি ঘটেছে। এই অপরাধে তাদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের সুপারিশ করা হয়েছে।

র‍্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া জনপ্রিয় নেতা বলেন্দ্র শাহ গত ৫ মার্চের নির্বাচনে জয়লাভের পর শুক্রবার (২৭ মার্চ) নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। শপথগ্রহণের পর মাত্র এক দিনের মধ্যে এই গ্রেপ্তার অভিযান চালানো হলো, যা রাজনৈতিক দৃশ্যপটকে সর্তক করে তুলেছে।

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘‘আইনের ঊর্ধ্বে কেউ নেই। এটি কারো বিরুদ্ধে প্রতিশোধ নয়; নিহত ও আহতদের জন্য ন্যায়বিচারের সূচনা মাত্র।’’

ঘটনা এবং তদন্ত সম্পর্কে আরও তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া এখন চলমান রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

সর্বশেষ

দিলারা হাফিজের মৃত্যুতে তারেক রহমানের শোক

March 28, 2026

প্রধানমন্ত্রী সোমবার ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করবেন

March 28, 2026

বিএনপি ঘোষণা করল স্বাধীনতা দিবস উদযাপনের বর্ণাঢ্য কর্মসূচি

March 28, 2026

বরগুনায় চীফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে রাজনৈতিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ

March 28, 2026

জেদ্দায় ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর: ইউক্রেন ও সৌদি আরব

March 28, 2026

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার

March 28, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.