• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Sunday, July 26, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home রাজনীতি

কোটা থাকবে, তবে এখন যে হারে আছে, সেটা পরিবর্তন হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রকাশিতঃ 13/05/2018
Share on FacebookShare on Twitter

সরকারি চাকরিতে কোটা থাকবে, তবে এখন যে হারে আছে, সেটা পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, মেধাবীরা যাতে বেশি সুযোগ পায়, তার ব্যবস্থা অদূর ভবিষ্যতে করা হবে।

শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। তিনি সেখানে জেলা পরিষদে বাস্তবায়নাধীন এক সড়কের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

মোজাম্মেল হক বলেন, দুনিয়ার সব দেশে এমনকি ভারতে এবং ব্রিটিশ আমলেও কোটা ছিল।

মন্ত্রী বলেন, কোটাবিরোধী আন্দোলন নিয়ে যে তথ্য প্রকাশ পেয়েছে, তাতে অন্যদের মদদ থাকার সুস্পষ্ট প্রমাণ আছে। যারা লেখাপড়া করে না, ছাত্র না, অন্য পেশায় নিয়োজিত, তারা উপাচার্যের বাসা তছনছ করেছে, আক্রমণ করেছে, লুট করেছে।

মন্ত্রী অভিযোগ করে বলেন, দেশ থেকে বিতাড়িত তারেক জিয়া কীভাবে তাদের উৎসাহিত করেছেন। এই আন্দোলনকে কীভাবে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে পরিণত করা যায়, সেই ষড়যন্ত্রটি আন্দোলনের শেষদিকে পরিচালিত হয়েছে। হতে পারে প্রথম দিকে তাদের সৎ উদ্দেশ্য ছিল, কিন্তু পরিসমাপ্তিতে এটা উদ্দেশ্যমূলক ছিল এবং এই আন্দোলনের মাধ্যমে বিএনপি রাজপথে আসার একটা হীন প্রচেষ্টা ছিল।

মুক্তিযোদ্ধার সন্তানদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। উনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন। তাই মুক্তিযুদ্ধের এ প্রজন্মকে কীভাবে সম্মানিত করতে হবে, রাষ্ট্রীয় প্রশাসনিক কাজে লাগানো যাবে, সে ব্যাপারে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার চিন্তা রয়েছে।’

এ সময় সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রশিদুল আলম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ প্রমুখ।

সর্বশেষ

থাইল্যান্ডে বাংলাদেশের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত

July 25, 2026

বাংলাদেশের ৫ জনের মধ্যে ২ জনের স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য নেই

July 25, 2026

সরকারের ১২ সংস্থা, বোর্ড ও করপোরেশনের শীর্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ

July 25, 2026

হাম রোগে মৃত্যু বাড়ছে, শিশুরা ঝুঁকিতে

July 25, 2026

নতুন রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় তিন জনের নাম

July 25, 2026

স্পিকার দেশে ফিরলেই রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র দিতে হবে

July 24, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.