• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Tuesday, July 28, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home জাতীয়

বদিউল আলম মজুমদারের বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ

প্রকাশিতঃ 05/08/2018
Share on FacebookShare on Twitter

সুশাসনের জন্য নাগরিক- সুজন সম্পাদক অধ্যাপক বদিউল আলম মজুমদারের বাসায় হামলার অভিযোগ ওঠেছে। শনিবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১ দিকে মোহাম্মদপুরের ইকবাল রোডে তার বাসায় একদল দুর্বৃত্ত হামলা করে। এসময় তার বাসায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাটের উপস্থিতিতে একটি পারিবারিক অনুষ্ঠান চলছিল।তিনি অধ্যাপক মজুমদারের বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় তার গাড়িতেও হামলা করে একদল দুর্বৃত্ত— এমন অভিযোগ করেছেন বদিউল আলম  মজুমদার নিজেই। 

জাগো বাংলা টুয়েন্টিফোরকে শনিবার দিবাগত রাত একটার দিকে তিনি বলেন, ‘আমার বাসায় মার্কিন রাষ্ট্রদূতের বিদায়ী অনুষ্ঠান ছিল। বাসা থেকে তিনি বেরিয়ে যাওয়ার সময় তার গাড়িতে হামলা হয়। এরপর আমার বাড়িতেও হামলা  করে দুর্বৃত্তরা। তারা বাড়ির দরজা-জানালা ভাঙচুর করেছে। ঢিল ছুঁড়েছে। গেট দিয়ে ঢুকে বাড়িতে হামলা করে।’
একটি গোয়েন্দা সূত্রে জানা গেছে, মার্কিন রাষ্ট্রদূত ছাড়াও বদিউল আলম মজুমদারের বাড়িতে ওই সময় ড. কামাল হোসেন,তার স্ত্রী হামিদা হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বদিউল আলম মজুমদার জাগো বাংলা টুয়েন্টিফোরকে আরও বলেন, ‘হামলার পর আমি পুলিশকে খবর দিই। তাদের একটি দল আসে। তারা এসে আমাদের মোবাইাল নাম্বার নিয়ে যায়। কিন্তু এখনও কোনও আপডেট আসেনি।’

হামলাকারী কারা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি দেখিনি।আমি জানি না।’

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার সহকারী ডিউটি অফিসার বায়েজিদ জানান, ‘এ ঘটনার সম্পর্কে আমার কিছু জানা নেই।’থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীরকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সর্বশেষ

জোড়সঞ্চিব ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসর পেলেন

July 28, 2026

সড়ক নিরাপত্তায় ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

July 28, 2026

বঙ্গভবনে প্রথমবারের মতো ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

July 28, 2026

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির সভা

July 28, 2026

দেশজুড়ে তিন মাসে পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রায় দেড় লাখ

July 28, 2026

ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট আবার চালু হলো

July 27, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.