• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Friday, June 19, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home খেলাধুলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিতঃ 06/08/2018
Share on FacebookShare on Twitter

ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ও শেষ ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি সংস্করণে ওয়েস্ট ইন্ডিজকে শক্তিশালী প্রতিপক্ষ মানতেই হবে। ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের বিপক্ষে ধারাবাহিকতা বজায় রাখা বিশাল চ্যালেঞ্জ ছিল টাইগারদের।

সেন্ট কিটসে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরে কাজটা আরও কঠিন হয়ে গেল বটে।

সেই চ্যালেঞ্জ উতরে যাওয়ার প্রথম ধাপ বাংলাদেশ পেরিয়েছে সাফল্যের সঙ্গে। ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে সিরিজে ১-১ সমতা এনেছেন সাকিব বাহিনী।

আজ একই মাঠে সিরিজের শেষ ম্যাচ রূপ নিয়েছে ফাইনালে। এই ম্যাচটা জিতলে বিদেশের মাটিতে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।

শুধু বিদেশ নয়, সব মিলিয়ে একের অধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয়বারের মতো জেতার সুযোগ সাকিবদের।

বাংলাদেশ এখনো পর্যন্ত একের অধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ১১টি। এর মধ্যে দেশে ৪টি, বিদেশে ৭টি। দেশে কখনো সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। বিদেশে জয় মাত্র একটি।

২০১২ সালের জুলাইয়ে আয়ারল্যান্ডেই আইরিশদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ।

বাকি ছয়টি সিরিজের তিনটি ড্র করেছে আর তিনটিতে হার। এই তিনটি হারের প্রতিটি গত দুই বছরে।

২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের প্রতিটিই হারে বাংলাদেশ।

গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশের পর সবশেষ গত জুনে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে একই পরিণতি।

দেশ কিংবা বিদেশে যেখানেই বলি না কেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের বলার মতো সাফল্য নেই। এবার এ বিবর্ণ রেকর্ড একটু উজ্জ্বল করার সুযোগ পেল টাইগাররা।

২০১২ সালে আয়ারল্যান্ডকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের রেকর্ডটা অবশ্যই সুখস্মৃতি। তবে আজ ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে আগেরটি ছাপিয়ে একাধিক ম্যাচের সিরিজে এটিই সর্বোচ্চ সাফল্য হয়ে থাকবে বাংলাদেশের।

সর্বশেষ

ডেপুটি স্পিকার নির্দেশ: সংসদ ভবন এলাকায় পরিচ্ছন্নতা ও সবুজায়ন জোরদার করুন

June 18, 2026

রিজার্ভ চুরির মহাকেলেঙ্কারিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

June 18, 2026

শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ: ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম, অপহরণ ও ধর্ষণের অভিযোগ

June 18, 2026

বিশ্বের রাষ্ট্রহীনদের ৪১ শতাংশ রোহিঙ্গা: ইউএনএইচসিআর

June 18, 2026

ডিএসই ৪২ কোম্পানিকে ‘গোয়িং কনসার্ন থ্রেট’ হিসেবে চিহ্নিত

June 18, 2026

তেলের দাম কমায় চাঙ্গা এশীয় শেয়ারবাজার

June 18, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.