• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Wednesday, August 19, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home অর্থনীতি

কমলো স্বর্ণের দাম : ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা

প্রকাশিতঃ 06/08/2018
Share on FacebookShare on Twitter

দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। ১৭ দিনের ব্যবধানে ভরিপ্রতি স্বর্ণের সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

রোববার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। সোমবার (৬ আগস্ট) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি। এর আগে গত ২০ জুলাই স্বর্ণের দাম কমিয়ে ছিল বাজুস।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমার কারণে দেশের বাজারে তা সমন্বয় করতে এ দাম কমানো হয়েছে বলে জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা।

নতুন দাম অনুযায়ী, ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি কমেছে ১ হাজার ১৬৬ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির স্বর্ণ ও রুপার দাম।

বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৪৭ হাজার ৪৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট ৪৫ হাজার ১৯৮ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার ১২৪ টাকা।

আর ভরিপ্রতি সনাতন পদ্ধতির স্বর্ণ অপরিবর্তিত রেখে নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৫৮৫ টাকা। ভরিপ্রতি ২১ ক্যারেট রুপা (ক্যাডমিয়াম) দাম ১ হাজার ৫০ টাকা।

সারাদেশের স্বর্ণের দোকানগুলোতে আজ (৫ আগস্ট) ২২ ক্যারেটের মানের ভরিপ্রতি স্বর্ণ বিক্রি হয়েছে ৪৮ হাজার ৬৩৮ টাকা। ২১ ক্যারেট ৪৬ হাজার ৩৬৪ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ৪১ হাজার ২৯০ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২৭ হাজার ৫৮৫ টাকা।

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, দেশের স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে ওঠানামা করে। আন্তর্জাতিক বাজারে দাম কমেছে। তাই বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করতে দেশের বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ২০ জুলাই স্বর্ণের দাম কমিয়ে ছিল বাজুস। ওই সময় ২২, ২১ ও ১৮ ক্যারেটের ভরিতে স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছিল।

সর্বশেষ

লিবিয়ার বন্দিশালায় আটকা থাকা আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন

August 18, 2026

প্রধানমন্ত্রীর ভাষণে রাজস্ব বিষয়ক বিভ্রান্তি দূর করার প্রত্যয়

August 18, 2026

পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সরকারি সফরে কাতার যাচ্ছেন

August 18, 2026

পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগের পরিকল্পনা

August 18, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা: পর্যায়ক্রমে সব মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু হবে

August 18, 2026

সরকারের ছয় মাস অধিবেশন ও প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা আজ

August 17, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.