• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Wednesday, April 15, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home বিনোদন

চার শিল্পীর কণ্ঠে আইয়ুব বাচ্চুর গান

প্রকাশিতঃ 09/11/2018
চার শিল্পীর কণ্ঠে আইয়ুব বাচ্চুর গান
Share on FacebookShare on Twitter

আইয়ুব বাচ্চু স্মরণে দেশের বিভিন্ন চ্যানেলে অনেক অনুষ্ঠান হয়েছে। এবার বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এ দেখা যাবে আইয়ুব বাচ্চু স্মরণে গান। দেশের এই রক লিজেন্ডকে গানে গানে স্মরণ করবেন ডি রকস্টারখ্যাত শুভ, কর্নিয়া, বৃষ্টি ও তানভীর তারেক। অনুষ্ঠানটির উপস্থাপক আনজাম মাসুদ ‘ট্রিবিউট টু আইয়ুব বাচ্চু’র পরিকল্পনা করেছেন। আইয়ুব বাচ্চুকে নিয়ে সাড়ে ১১ মিনিটের এই নতুন সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ।

আনজাম মাসুদ বলেন, ‘আমরা সাধারণত পরিবর্তন ম্যাগাজিন অনুষ্ঠানে তিনটি গান রাখি। কিন্তু বাচ্চু ভাই স্মরণে এই আয়োজনের জন্য একটি গান বাদ দিয়েছি। এ প্রজন্মের চারজন গায়ক-গায়িকা নিয়ে দেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তিকে সম্মাননা জানানোর জন্য এই আয়োজন করেছি। যাঁরা এই আয়োজনের অংশ হয়েছেন, তাঁরা কোনো না কোনোভাবে আইয়ুব বাচ্চুর সঙ্গে জড়িত ছিলেন। আশা করছি, আমাদের এই আয়োজন দর্শকদের পাশাপাশি আইয়ুব বাচ্চুর ভক্তদেরও ভালো লাগবে।’

‘পরিবর্তন’-এ তানভীর তারেক ‘ফেরারি এই মনটা আমার’, ডি রকস্টার শুভ ‘কেউ সুখী নয়’, কর্নিয়া ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’ আর বাংলাদেশি আইডলের বৃষ্টি ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গানটির অংশবিশেষ গাইবেন। শেষে চারজন একসঙ্গে গাইবেন আইয়ুব বাচ্চুর আরেকটি জনপ্রিয় গান ‘উড়াল দেব আকাশে’ গানটি।

ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এ আইয়ুব বাচ্চুকে নিয়ে নির্মিত এই আয়োজন দেখানো হবে ১৮ নভেম্বর রাত ১০টার ইংরেজি সংবাদের পর। শাহরিয়ার হাসানের প্রযোজনায় অনুষ্ঠানটি পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।

সর্বশেষ

এপ্রিলেই ভারত থেকে আরও ১৭ হাজার টন ডিজেল আসছে

April 15, 2026

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদিসহ ১৭ পুলিশ কর্মকর্তার বদলি

April 15, 2026

বিএনপি প্রতিশোধমূলক রাজনীতিতে বিশ্বাস করে না: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

April 15, 2026

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ (৯১) আর নেই

April 15, 2026

শান্তি মধ্যস্থতায় তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

April 15, 2026

মার্কিন অবরোধের প্রথম দিনে হরমুজ প্রণালিতে সীমিত প্রভাব

April 15, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.