• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Saturday, May 2, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home নির্বাচন

যুক্তফ্রন্ট আওয়ামী লীগের জোটের সঙ্গে যুক্ত হতে পারেঃ কাদের

প্রকাশিতঃ 11/11/2018
ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট ও জাপা নির্বাচনে আসবে: কাদের

ওবায়দুল কাদের

Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সঙ্গে দলের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী বুধবার (১৪ নভেম্বর)। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। যুক্তফ্রন্ট আওয়ামী লীগের জোটের সঙ্গে যুক্ত হতে পারে এবং মহাজোটের কলেবর বাড়তে পারে।

রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আগামী ১৪ নভেম্বর সকাল ১১টায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সঙ্গে প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচন পেছানোর দাবির বিষয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচন পেছানোর ব্যাপারে দাবি থাকলে তা নির্বাচন কমিশনের (ইসি) এখতিয়ার। নির্বাচন কমিশন যদি সময় বাড়াতে চান সেখানে আওয়ামী লীগের আপত্তি থাকবে না।

জোটের আসন ভাগাভাগির বিষয়ে সেতুমন্ত্রী বলেন, নৌকা প্রতীকে ১৪ দল এবং লাঙল প্রতীকে জাপা নির্বাচন করবে। নৌকা প্রতীক ১৪ দলের মধ্যে সীমিত থাকবে।

ডা. বি চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, আমাদের সঙ্গে যুক্তফ্রন্ট নির্বাচনে আসতে পারে। যুক্তফ্রন্টের সঙ্গে আমাদের অ্যালায়েন্স হতে পারে। এ ব্যাপারে আলোচনা চলছে। তবে নিজেদের মনোনয়ন দেব। আসন ভাগাভাগি হলে আমাদের প্রার্থী প্রত্যাহার করে নেব। মনোনয়নের প্রত্যাহারপত্র আগে থেকেই প্রস্তুত থাকবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি হতে পারে। আমরা বসে নেই। ভেতরে-ভেতরে বৈঠক হচ্ছে। নির্বাচনের সময় বাড়ানোর কোনো দাবি আওয়ামী লীগ করেনি উল্লেখ করে তিনি বলেন, মনোনয়ন নিয়ে কিছু কথা হয়েছে। জোট ও শরিকদেরও বলে দেওয়া হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচনে জিততে পারে এমন গ্রহণযোগ্যদের মনোনয়ন দেওয়া হবে। নিজেদের অগ্রহণযোগ্য প্রার্থীদেরও মনোনয়ন দেওয়া হবে না। তিনি বলেন, নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। তাদের দুর্বল মনে করলে চলবে না। জিততে পারেন ও গ্রহণযোগ্য প্রার্থীদের বিষয়ে অনেকগুলো সার্ভে করা হয়েছে।

যুক্তফ্রন্ট আওয়ামী লীগের জোটের সঙ্গে যুক্ত হতে পারে এবং মহাজোটের কলেবরও বাড়তে পারে বলে জানান ওবায়দুল কাদের।

সর্বশেষ

নতুন দিগন্তে প্রথম ধাক্কা: সিলেটে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

May 2, 2026

৩ মে থেকে চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

May 2, 2026

ফরিদপুরে বিভক্ত জাতীয়তাবাদী শ্রমিকদলের পৃথকভাবে মে দিবস পালন

May 2, 2026

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু, বক্তব্য দেবেন তারেক রহমান

May 2, 2026

যুদ্ধবিরতির সুযোগে ইরান সামরিক পুনর্গঠন করছে, যুক্তরাষ্ট্র সতর্ক

May 2, 2026

ইভিএম কারচুপির অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গ: ভবানীপুরে মমতার সশরীর উপস্থিতি ও পাল্টা কটাক্ষ

May 2, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.