• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Sunday, August 9, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home রাজনীতি

দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ 30/11/2019
দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী
Share on FacebookShare on Twitter

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ অবৈধভাবে অর্থ উপার্জন করবে সেটা কোনোভাবেই মেনে নেয়া হবে না। টাকা বানানো একটা রোগ, অসুস্থতা। এ রোগে একবার আক্রান্ত হলে শুধু বানাতেই ইচ্ছে করে। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। আর এটা অব্যাহত থাকবে।

শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস-সহিংসতা বিএনপির পুরানো অভ্যাস। এদের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করে জনগণের জীবনমান উন্নয়ন করা আওয়ামী লীগ সরকারের লক্ষ্য।

প্রধানমন্ত্রী বলেন, এতিমদের জন্য টাকা এসেছে সেই টাকাটা ওদের ভাগ্যে জোটেনি। খালেদা জিয়ার অ্যাকাউন্টে জমা হয়েছে। এতিমের টাকা আত্মসাৎ করার জন্য খালেদা জিয়ার নামে মামলা হয়েছে। সেই মামলায় তিনি এখন কারাগারে। এটা কোন রাজনৈতিক মামলা না, একেবারে সরাসরি দুর্নীতির মামলা।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীতে সেই আদর্শ বুকে ধারণ করে জনগণের জন্য কতোটুকু করতে পারলাম সেই কথা চিন্তা করতে হবে। জনগণকে কি দিতে পারলাম সেই চিন্তা করতে হবে। জনগণের কল্যাণ কিসে হবে সেই চিন্তা করতে হবে। আজ আমাদের জঙ্গিবাদ, সন্ত্রাস মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। আর এটা অব্যাহত থাকবে। দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনগণের টাকা জনগণের কল্যাণের জন্য ব্যবহৃত হবে।

এর আগে বেলা ১১টার দিকে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন শেখ হাসিনা। আজকের সম্মেলনে সভাপতিত্ব করছেন ঢাকা দক্ষিণ সিটি আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত। অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন ২০১২ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

বড় রপ্তানি ধস: বাংলাদেশ-মস্কো সম্পর্কের চাপে অর্থনৈতিক চ্যালেঞ্জ

August 8, 2026

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী উপস্থিত

August 8, 2026

প্রধানমন্ত্রীের উদ্বোধন করলেন চিকিৎসক সমাবেশ

August 8, 2026

প্রধানমন্ত্রীর আহ্বান: চিকিৎসকদের পেশাগত দায়িত্বে রাজনীতি যেন বাধা না হয়

August 8, 2026

প্রধানমন্ত্রী কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছেন, গাফিলতি কারও ছাড় নয়: রিজভী

August 8, 2026

সম্পর্কের ভবিষ্যত নির্ধারিত হবে ভারতের হাতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

August 7, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.