• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Wednesday, March 11, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home বিনোদন

আরোহী সঙ্গীত আয়োজিত ‘মেহফিল এ মুসিকী’ অনুষ্ঠিত

প্রকাশিতঃ 05/01/2020
আরোহী সঙ্গীত আয়োজিত ‘মেহফিল এ মুসিকী’ অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উচ্চাঙ্গসংগীত উৎসব ‘মেহফিল-এ-মুসিকী’ অনুষ্ঠিত হয়েছে। গত ২ জানুয়ারি একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আরোহী সংগীত নিকেতন আয়োজিত এ উচ্চাঙ্গসংগীত উৎসব অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সংগীত কলেজের অধ্যক্ষ প্রফেসর কৃষ্টি হেফাজ। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও দেশের প্রখ্যাত নাট্যকার মাসুম রেজা শুভেচ্ছা বাণী দেন।

প্রতি বছরের ন্যায় এবারও আরোহী সংগীত নিকেতনের গুণীজন সম্মাননায় সম্মানিত হন প্রখ্যাত সংগীত শিল্পী সৈয়দ আব্দুল হাদী এবং বিখ্যাত সংগীত পরিচালক শেখ সাদী খান।

এর আগে ২০১৬ সালে গুণীজন সম্মাননায় সম্মানিত হয়েছিলেন সংগীতজ্ঞ উস্তাদ আজাদ রহমান এবং ২০১৭ তে প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী প্রয়াত খালিদ হোসেন।

মেহফিল-এ-মুসিকী তে উচ্চাঙ্গসংগীত পরিবেশন করেন আরোহী সংগীত নিকেতন এর শিক্ষার্থীবৃন্দ। বিশেষ পরিবেশনায় শাস্ত্রীয় নৃত্য (মণিপুরী) পরিবেশন করেন ওয়ার্দা রিহাব। আমন্ত্রিত শিল্পী হিসেবে খেয়াল পরিবেশন করেন ভারতের গুণী উচ্চাঙ্গসংগীত শিল্পী পৃথ্বীজিৎ ঘোষাল এবং উচ্চাঙ্গসংগীতের অতি প্রাচীন গীত শৈলী ধ্রুপদ পরিবেশন করেন আরোহী সংগীত নিকেতন এর কর্ণধার ইমামুর রশিদ। মিলনায়তন পূর্ণ ছিল বোদ্ধা শ্রোতাদের উপস্থিতিতে।

আরোহী সংগীত নিকেতন ২০১৪ সাল থেকে গুরু-শিষ্য পরম্পরায় শুদ্ধ সংগীত চর্চা, প্রসার ও প্রচারের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বার্তা পৌঁছে দিয়ে মানবিক করে গড়ে তোলার লক্ষ্যে দায়িত্ব পালন করে চলছে।

সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ শুরু

March 11, 2026

ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান

March 11, 2026

অনুমতি ছাড়াই চিঠি পাঠানোর ঘটনায় জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা অব্যাহতি

March 11, 2026

জামায়াত আমির চান পররাষ্ট্র উপদেষ্টাকে মন্ত্রীর সমমানের পদে নিয়োগ

March 11, 2026

সংকটের মাঝেই মধ্যপ্রাচ্য ছেড়েছে ৪০ হাজারের বেশি মার্কিন নাগরিক

March 11, 2026

ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হামলায় আহত

March 11, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.