• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Friday, June 19, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home খেলাধুলা

৮৫ বছরের ইতিহাসে সবচেয়ে স্বল্পস্থায়ী টেস্ট

প্রকাশিতঃ 26/02/2021
৮৫ বছরের ইতিহাসে সবচেয়ে স্বল্পস্থায়ী টেস্ট
Share on FacebookShare on Twitter

আহমেদাবাদের মোতেরায় বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামের উইকেট যেন ব্যাটসম্যানদের জন্য মৃত্যুকূপ হয়ে ধরা দিয়েছিল। হন্তারকের আসনে শুধু স্পিনাররা। গোলাপি বলে ইংল্যান্ডকে ঘূর্ণি জাদুতে নাকাল করে মাত্র দুই দিনেই টেস্ট জিতে নিয়েছে স্বাগতিকরা। বৃহস্পতিবার সিরিজের তৃতীয় টেস্টে জো রুটের দলকে ১০ উইকেটে হারিয়েছে ভারত। সিরিজে ২-১ এ এগিয়ে গেল কোহলির দল।

প্রবল স্পিন সহায়ক উইকেটে খাবি খেয়েছে দুই দলের ব্যাটসম্যানরা। ক্রিকেট বিশ্ব দেখেছে গত ৮৫ বছরের মধ্যে সবচেয়ে স্বল্পস্থায়ী টেস্ট। স্পিনারদের রাজত্বের এই ম্যাচ জায়গা করে নিয়েছে রেকর্ডের নানা পাতায়।

ম্যাচের প্রথম দিনেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উইকেটের স্পিন-সখ্য স্পষ্ট হয়ে যায়। প্রথম দিনে পড়েছিল ১৩ উইকেট। স্পিনারদের রাজত্বের উইকেটে গতকাল দ্বিতীয় দিনে ১৭ উইকেট পড়েছে। তাতেই পাঁচ দিনের ম্যাচটা কার্যত পৌনে দুই দিনে শেষ হয়ে গেছে।

দিবারাত্রি টেস্টের শুরুতে ১১২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। ৩ উইকেটে ৯৯ রান নিয়ে দিনটা শেষ করলেও গতকাল দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে ভারত। রোহিত শর্মার হাফ সেঞ্চুরির পরও প্রথম ইনিংসে ১৪৫ রানে অলআউট হয় তারা। রোহিত ৬৬, অশ্বিন ১৭, ইশান্ত শর্মা অপরাজিত ১০ রান করেন। বাঁহাতি স্পিনার জ্যাক লিচ ৪টি উইকেট নিলেও ভারতীয় ব্যাটিং লাইনে ধস নামান অফ স্পিনার রুট।

৮ রানে ৫ উইকেট নেন তিনি। ৩৩ রানে লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে অক্ষর প্যাটেল-অশ্বিনের তোপে ৮১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। প্যাটেল ৩২ রানে ৫টি, টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা অশ্বিন ৪টি উইকেট নেন। পরে রোহিত-গিলের ব্যাটিংয়ে বিনা উইকেটে ৪৯ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। রোহিত অপরাজিত ২৫, গিল অপরাজিত ১৫ রান করেন। ম্যাচে ভারতের জয়ের নায়ক স্পিনাররা। দুই ইনিংসে ১১ উইকেট (৬, ৫) নিয়ে ম্যাচ সেরা বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল। গতকাল ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমার শক্তি ছিল উইকেট টু উইকেট বোলিং করা। ব্যাটসম্যানদের সুযোগ না দেওয়া। তাদেরকে ভুল করতে প্রলুব্ধ করা এবং রান তোলা যেন কঠিন হয়।’

দুই দিনেই ৩০ উইকেট গিলে খাওয়া উইকেটের চেয়ে ব্যাটসম্যানদের বেশি দুষলেন ভারতীয় অধিনায়ক কোহলি। ম্যাচের পর তিনি বলেছেন, ‘সত্যি বলতে, আমি মনে করি না দুই দলের ব্যাটিং মানসম্মত ছিল। প্রথম দিন বল ভালোই আসছিল। কিছু বল টার্ন করছিল। দুই দলের ব্যাটিং মানের নিচে ছিল। ৩০ উইকেট গেছে, তার মধ্যে ২১ টাই সোজা বল। পুরোটাই মনঃসংযোগের ঘাটতি।’

রুট অবশ্য উইকেটের সমালোচনায় মাতেননি। ইংল্যান্ড অধিনায়ক নিজেদের ব্যাটিং ব্যর্থতাকেই তুলে ধরেছেন। তিনি বলেন, ‘আমরা টস জিতে আগে ব্যাট করেছি। সুযোগ কাজে লাগাতে পারিনি। আমাদের ২৫০ করা উচিত ছিল, ‘যেটা ভালো স্কোর হতে পারত। দুই দলই ম্যাচ জুড়ে সংগ্রাম করেছে।’

সর্বশেষ

বাজেট বিলে: প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ

June 19, 2026

মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণে তিনজন আটক

June 19, 2026

জামায়াতের নির্মম পতন খুব দ্রুত ঘটবে: রাশেদ খান

June 19, 2026

কুয়েত-সৌদি-কাতারসহ ৬ দেশ যুক্ত হচ্ছে গালফ রেলওয়েতে

June 19, 2026

ভারত-রাশিয়ার যৌথ উদ্যোগে ব্রহ্মসের স্মলার ও হাইপারসনিক সংস্করণ আসছে

June 19, 2026

ডিএসই ৪২ কোম্পানিকে ‘গোয়িং কনসার্ন থ্রেট’ হিসেবে চিহ্নিত করেছে

June 19, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.