• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Wednesday, February 4, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home খেলাধুলা

১২ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে ধোনিকে

প্রকাশিতঃ 11/04/2021
১২ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে ধোনিকে
Share on FacebookShare on Twitter

দীর্ঘদিন পর মাঠে ফিরেই বড় অঙ্কের জরিমানার মুখোমুখি হলেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক ও চেন্নাই সুপার কিংসের দলনেতা মহেন্দ্র সিং ধোনি। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেই ১২ লাখ রুপির জরিমানা গুনতে হচ্ছে ক্যাপ্টেন কুলকে। জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে তথ্যটি জানানো হয়েছে।

গতকাল শনিবার (১০ এপ্রিল) রাত ৮টায় মুম্বাইয়ে নিজেদের প্রথম ম্যাচে দিল্লী ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে ১৮৮ রানের বড় স্কোর দাঁড় করায় তারা। কিন্তু দিল্লির দুই ওপেনার শেখর ধাওয়ান ও পৃথ্বি শাহের ঝড়ো ব্যাটিংয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতের রাজধানীর দলটি। ফলে একতরফা ভাবেই হারতে হয়েছে ধোনির দলকে।

এই ম্যাচে দ্বিতীয় ইনিংসে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় নিয়েছে চেন্নাই সুপার কিংস। মুলত এ কারণেই জরিমানা গুনতে হচ্ছে দক্ষিণ ভারতের দলটির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। ধীর বোলিং বা স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

অবশ্য শাস্তির মাত্রা আরো বেশি হতে পারতো। চলতি মৌসুমে প্রথমবার এমন হওয়ায় এ যাত্রায় কিছুটা বেঁচে গেছেন ধোনি। আগামীতে এমন হলে যে কোনো অধিনায়কের ক্ষেত্রে জরিমানার পাশাপাশি ম্যাচ নিষেধাজ্ঞাও পরতে পারে।

সর্বশেষ

র‍্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

February 3, 2026

মৎস্য সম্পদ রক্ষায় নতুন আইন: বিদ্যুৎ দিয়ে মাছ ধরা এখন দণ্ডনীয় অপরাধ

February 3, 2026

এনবিআরের ওয়েবসাইটে হিসেবে পণ্য আমদানির তথ্য উপলব্ধ

February 3, 2026

জাতীয় নির্বাচন ও নিরাপত্তা প্রস্তুতি নিয়ে গাজীপুরে তিন বাহিনী প্রধানের পরিদর্শন

February 3, 2026

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

February 3, 2026

অমিত শাহের ঘোষণা: পশ্চিমবঙ্গে ৪৫ দিনের মধ্যে সীমান্তে বেড়া নির্মাণের পরিকল্পনা

February 2, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.