• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Friday, June 19, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home খেলাধুলা

সর্বকালের সেরা তর্কের সমাপ্তি

প্রকাশিতঃ 11/07/2021
সর্বকালের সেরা তর্কের সমাপ্তি
Share on FacebookShare on Twitter

লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার মানেন অনেকে ফুটবলবোদ্ধাই। আন্তর্জাতিক ট্রফি ছাড়াই তাকে এমন স্বীকৃতি দিয়ে দিয়েছেন তারা। গুটিকয়েক যারা সন্দিহান ছিলেন কিংবা তর্কে মাততেন, তাদের যুক্তি ছিল ওই একটাই ‘দেশের হয়ে মেসির নেই কোন শিরোপা’। সেই বিতর্কেরও অবসান হয়েছে। আর্জেন্টাইন সুপারস্টারকে সর্বকালের সেরা মানতে আর দ্বিধা থাকার কথা নয় কারো।

নিজের ৫ম ফাইনালে এসে অবশেষে অধরা ট্রফিটা ছুঁতে পারলেন আলবিসেলেস্তে ক্যাপ্টেন।

এর আগে অসংখ্যবার হেরেছেন। দেশের হয়ে গেল দেড়যুগে কম চেষ্টা তো করেননি! অবশেষে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে জিতলেন নিজের ১ম ট্রফি।

প্রথমার্ধ্বেই লিড নেয় আর্জেন্টিনা। দি পলের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে জয়সূচক গোলটি এনে দেন দি মারিয়া। ওই এক গোলই আর্জেন্টিনাকে এনে দিয়েছে ২৮ বছর পর একটি শিরোপা জয়ের সুযোগ।

পুরো আসরটা মাতিয়ে রেখেছেন লিও। দেশের জন্য একটা ট্রফি জিততে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে নেমেছিলেন এবার। আসরের একেবারে শুরু থেকেই নায়কের বেশে ৬ বারের ব্যালন ডি’অরজয়ী তারকা।

চিলির বিপক্ষে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোলে আসরে যাত্রা শুরু। বলিভিয়ার বিপক্ষে জোড়া গোলে গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে।

কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে আরো একটি ফ্রি কিক গোল। আসরের সর্বোচ্চ গোলদাতা লিও।

কেবল তাই নয়, সতীর্থদের দিয়ে গোল করাতেও সবার আগে মেসি। ৫টি অ্যাসিস্ট করে টুর্নামেন্টে সেরা। পুরো আসরে আর্জেন্টিনার করা ১২ গোলের ৯টিতেই সরাসরি অবদান রেখেছেন বিশ্বসেরা ফুটবলার।

আসরের সেরা ফুটবলার, সেরা গোলদাতা আর সঙ্গে বহু সাধনার একটা ট্রফি। লিওনেল মেসির পূর্ণতা এলো যেন! আর এই এক আসরেই সমালোচকদের সব জবাব দিয়ে দিলেন তিনি। জানিয়ে দিলেন, এই ধরণীতে যত ফুটবলার এলো-গেলো, আমিই সবার সেরা।

সর্বশেষ

বাজেট বিলে: প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ

June 19, 2026

মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণে তিনজন আটক

June 19, 2026

জামায়াতের নির্মম পতন খুব দ্রুত ঘটবে: রাশেদ খান

June 19, 2026

কুয়েত-সৌদি-কাতারসহ ৬ দেশ যুক্ত হচ্ছে গালফ রেলওয়েতে

June 19, 2026

ভারত-রাশিয়ার যৌথ উদ্যোগে ব্রহ্মসের স্মলার ও হাইপারসনিক সংস্করণ আসছে

June 19, 2026

ডিএসই ৪২ কোম্পানিকে ‘গোয়িং কনসার্ন থ্রেট’ হিসেবে চিহ্নিত করেছে

June 19, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.