• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Saturday, August 29, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home বিনোদন

হাতিরঝিলে বিজয় নিশান ওড়াবেন নিরব-মেহজাবীন

প্রকাশিতঃ 30/11/2021
Share on FacebookShare on Twitter

বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে ১৬দিন ব্যাপী এক মহা আয়োজন। ‘লাল সবুজের মহোৎসব’ নামের অনুষ্ঠানটি আয়োজন করছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)। বিজয়ের মাসের প্রথম দিন (১ ডিসেম্বর) সন্ধ্যায় হাতিরঝিলের এমফিথিয়েটারে ‘বিজয় নিশান’ ওড়াবেন নিরব ও মেহজাবীন। আরফিন রুমির তুমুল জনপ্রিয় গান ‘লাল-সবুজের বিজয় নিশান’ গানটির কথা ও সুরের সঙ্গে তাল মেলাবেন এই দুই তারকা।

বিষয়টি নিশ্চিত করে নিরব বলেন, ‘আমি ও মেহজাবীন আবার মঞ্চে পারফর্ম করবো। তাই দু’জনেই বাড়তি প্রস্তুতি নিচ্ছি। তাছাড়া এটি অনেক বড় আয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী এই আয়োজনের উদ্বোধন করবেন। আশা করছি বিজয়ের মাসের প্রথম আয়োজনটি আমরা জমিয়ে তুলবো।’

জানা গেছে, রাজধানীর হাতিরঝিল এমফিথিয়েটারে আয়োজিত বিজয়ের মাসের প্রথম দিনে (১ ডিসেম্বর) উৎসবটি ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বিশেষ অতিথি হিসেবে সরাসরি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন এফবিসিসিআই-এর সভাপতি মো. জসিম উদ্দিন।

উদ্বোধনী আয়োজন শেষে থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। যেখানে গান পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, কৌশিক হোসেন তাপসসহ অর্ধশতাধিক শিল্পী। মঞ্চে বিভিন্ন গানের সঙ্গে পারফর্ম করবেন নিরব-মেহজাবীনসহ নাটক-সিনেমার আরও অর্ধশতাধিক শিল্পী। থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বিশেষ তথ্যচিত্র। সঙ্গে আতশবাজির ঝলকানিও থাকবে এই উৎসবের প্রথম দিনের আয়োজনে।

রাজধানীর হাতিরঝিল এমফিথিয়েটারে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে ১৬ দিনব্যাপী এ মহোৎসবের অনুষ্ঠানগুলো। আয়োজনটি সকলের জন্য থাকছে উন্মুক্ত।

সর্বশেষ

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে কাদের গনি চৌধুরী নিয়োগ

August 28, 2026

বিএফআইইউ প্রকাশ করল ৩১টি অবৈধ ঋণ অ্যাপের তালিকা

August 28, 2026

৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে নতুন দায়িত্ব দিল সরকার

August 28, 2026

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়া এখনো নিশ্চিত নয়: পররাষ্ট্রমন্ত্রী

August 28, 2026

সংসদে অশোভন আচরণের প্রশ্নে স্পিকার হুশিয়ারি

August 28, 2026

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতদের প্রতি বাংলাদেশের শোক ও সমর্থন

August 27, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.