• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Sunday, April 19, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home খেলাধুলা

এবার আরসিবির নেতৃত্বও হারাচ্ছেন কোহলি

প্রকাশিতঃ 24/12/2021
Share on FacebookShare on Twitter

আইপিএলের আগামী মৌসুমের জন্য ইতিমধ্যেই দলগোছাতে শুরু করেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। ইতিমধ্যে গ্লেন ম্যাক্সওয়েল এবং মহম্মদ সিরাজকে দলে নিয়ে নিয়েছেন তারা। তবে নিলামে পর দল গঠনের পাশাপাশ মাথায় রাখতে হচ্ছে কে হবেন আরসিবির পরবর্তী ক্যাপ্টেন, সেই বিষয়টি।

ভারতীয় একাধিক মিডিয়ার প্রতিবেদন বলছে, নিলামে মানীশ পান্ডেকে কিনে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে আরসিবি ম্যানেজমেন্ট। কোহলির বদলে এবার আরসিবি নেতা হতে চলেছে্ন ডান হাতি এই তারকা ব্যাটসম্যান।

জানা যায়, আইপিএলের গত আসরেই আরসিবির অধিনায়কত্ব ছাড়ার  ঘোষণা দিয়েছিলেন বিরাট কোহলি। জানিয়েলেন, চলতি মৌসুম শেষেই আরসিবির নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। কোহলির নেতৃত্বে শেষ আইপিএলে আরসিবি প্লে অফে পৌঁছলেও এলিমিনেটরে কেকেআরের কাছে হেরে ছিটকে যায়।

২০০৯-এ মানীশ পান্ডে আরসিবি স্কোয়াডে ছিলেন। টুর্নামেন্টে ভারতীয়দের মধ্যে প্ৰথম শতরান হাঁকানোর কৃতিত্বও মানীশ পান্ডের দখলে। আরসিবি ছেড়ে এরপরে তিন ফ্র্যাঞ্চাইজির জার্সিতে মানীশ পান্ডেকে খেলতে দেখা গিয়েছে- কেকেআর, পুনে ওয়ারিয়র্স এবং সানরাইজার্স হায়দরাবাদ।

মানীশ পান্ডেকে নেতা বাছাই করার কারণ হিসেব বলা হচ্ছে, ঘরোয়া ক্রিকেটে কর্ণাটক রঞ্জি, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দলকে নেতৃত্ব দেন মনীশ। অধিনায়কত্বে ভালই অভিজ্ঞতা রয়েছে তার।এছাড়াও কোহলি ওপেন করায় তিন নম্বর পজিশনে ব্যাট করতে পারবেন তিনি। রাজ্য দলের হয়ে তিন নম্বরে ব্যাট করেন তিনি। আইপিএলে সমস্ত ফ্র্যাঞ্চাইজির জার্সিতে নিয়মিত খেলেন প্ৰথম একাদশে। ১৫৪ আইপিএল খেলে তারকার ৩০.৬৮ গড়ে ব্যাট হাতে সংগ্রহ ৩৫৬০ রান। আইপিএলের নিলামের আগে সানরাইজার্স হায়দরাবাদ রিলিজ করে দিয়েছিল মানীশকে। তবে মানীশকে আরসিবি শেষ পর্যন্ত দলে সই করাতে পারে কিনা, সেটাই এখন দেখার।

সর্বশেষ

একই দিনে দেশে ফিরল ৩৪ প্রবাসীর মরদেহ

April 19, 2026

সরকার প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা বাস্তবায়ন করছে: তথ্যমন্ত্রী

April 19, 2026

ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা: ১০৭ বছরের পুরোনো গাবতলী খেলার মাঠ দখলমুক্ত হবে

April 19, 2026

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার মাত্র সামান্য বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

April 19, 2026

সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন তিন সাবেক সরকারি আমলা

April 19, 2026

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন সাবেক তিন আমলা

April 19, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.