• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Wednesday, August 26, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home অর্থনীতি

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানি ২৪ শতাংশ বেড়েছে

প্রকাশিতঃ 20/01/2022
Share on FacebookShare on Twitter

দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত তৈরি পোশাক। প্রচলিত বাজারের বাইরে নতুন বাজারে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে। চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর সময়ে) অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ২৪ দশমিক ২৬ শতাংশ। এই সময়ে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি হয়েছে প্রায় ৩০৬ কোটি মার্কিন ডলারের (২৬ হাজার ৩০০ কোটি টাকা), পূর্ববর্তী অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৪৬ কোটি ১৯ লাখ ডলার (২১ হাজার ১০০ কোটি টাকা)। 

রপ্তানি উন্নয়ন বু্যরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, গেল ২০২১ সালে কোভিড পরিস্হিতির উন্নতি হয়েছিল। অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বাজার চাহিদাও বেড়েছিল। ফলে তৈরি পোশাকের চাহিদা বেড়েছে। ফলে এর ইতিবাচক প্রভাব বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর পড়েছে। পাশাপাশি নগদ প্রণোদনা ও শুল্কমুক্ত বাজারসুবিধা রপ্তানি বাড়াতে ভূমিকা রেখেছে। ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর মাসে শুধু জাপানের বাজারে ৫২ কোটি ৯৪ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪৪ কোটি ৫১ লাখ ডলার। অর্থাত্, গত বছরের একই সময়ের তুলনায় জাপানে রপ্তানি বেড়েছে ১৮ দশমিক ৯৩ শতাংশ। আর এই সময়ে রাশিয়া বাংলাদেশ থেকে ৩৪ কোটি ১২ লাখ ডলারের পোশাক আমদানি করেছে, যা আগের বছরের চেয়ে ৩৮ দশমিক ১০ শতাংশ বেশি। একইভাবে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে এই ছয় মাসে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে ৮ কোটি ১৭ লাখ ডলারের, প্রবৃদ্ধি প্রায় দ্বিগুণের বেশি। এই সময়ে ভারতের বাজারে পোশাক রপ্তানি হয়েছে ৩৬ কোটি ৫৯ লাখ ডলারের। গত বছরের একই সময়ে ভারত থেকে পোশাক রপ্তানি আয় ছিল ২৩ কোটি ১৫ লাখ ডলার। অর্থাত্, এক বছরের ব্যবধানে ভারতে পোশাক রপ্তানি আয় বেড়েছে ৫৮ দশমিক শূন্য ৭ শতাংশ। এই সময়ে অস্ট্রেলিয়ায় পোশাক রপ্তানি হয়েছে ৩৯ কোটি ৮৮ লাখ ডলারের। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩৬ কোটি ৪৫ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে অপ্রচলিত এই বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯ দশমিক ৪২ শতাংশ। মেক্সিকোতে আলোচিত সময়ে পোশাক রপ্তানি হয়েছে ১২ কোটি ৩০ লাখ ডলারের। গত বছরের একই সময়ে রপ্তানি আয় হয়েছিল ৭ কোটি ১০ লাখ ডলারের। বছরের ব্যবধানে দেশটিতে রপ্তানি আয় বেড়েছে ৬৮ দশমিক ৩৮ শতাংশ।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে সার্বিকভাবে বাংলাদেশের পোশাকপণ্য রপ্তানি বেড়েছে ২৮ শতাংশের ওপরে। এই সময়ে ১ হাজার ৯৯০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে।

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহর উষ্ণ অভিনন্দন

August 25, 2026

প্রধানমন্ত্রী বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান: কাজী জেসিন

August 25, 2026

আগামী অর্থবছরেই সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

August 25, 2026

ডেনমার্ক বিনিয়োগ করবে ঢাকার পানি ও বর্জ্য ব্যবস্থায়

August 25, 2026

ঢাকায় ব্যাটারিচালিত রিকশার নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

August 25, 2026

তথ্যমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের জন্য একসঙ্গে কাজের আহ্বান

August 24, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.