• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Friday, April 24, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home খেলাধুলা

কেমন ছিল ডমিঙ্গোর বাংলাদেশ অধ্যায়?

প্রকাশিতঃ 28/12/2022
কেমন ছিল ডমিঙ্গোর বাংলাদেশ অধ্যায়?
Share on FacebookShare on Twitter

অবশেষে সমাপ্তি হলো বাংলাদেশ ক্রিকেটে রাসেল ডমিঙ্গোর অধ্যায়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন রাসেল ডমিঙ্গো। গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ই-মেইলে বিসিবিকে নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছেন এই প্রোটিয়া কোচ।  

পদত্যাগপত্রে পারিবারিক সিদ্ধান্তের কথা উল্লেখ করেছেন বাংলাদেশের সাবেক এই কোচ। সেইসঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলকে ভবিষ্যৎ এর জন্য শুভকামনাও জানিয়েছেন ডমিঙ্গো। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানান তিনি। অত্যন্ত পেশাদারিত্ব দেখিয়ে ডমিঙ্গো নিজ থেকে সরে গিয়েছেন বলে মন্তব্য করেছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে ২০১৯ সালের আগস্ট মাসে দায়িত্ব গ্রহণ করেন রাসেল ডমিঙ্গো। তিন বছরেরও অধিক সময় টাইগারদের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে হার শুরু হয়েছিলো তার বাংলাদেশ অধ্যায়। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে পাওয়া বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় ছিল তার অধীনে।

পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় ডমিঙ্গোর অধীনে মোট ২২টি টেস্ট খেলেছে টাইগাররা। যেখানে জয় ৩টি ও ড্র ২টিতে। বাকী ১৭ টেস্টেই হারতে হয়েছে বাংলাদেশকে। এছাড়াও তার অধীনে ৫৯টি টি-২০ খেলেছে বাংলাদেশ। ২৩টি জয়ের বিপরীতে টাইগারদের হারতে হয়েছে ৩৫টিতে। আর একটি ম্যাচে কোনো ফল হয়নি।

ডমিঙ্গো টেস্ট ও টি-২০ তে ব্যর্থ হলেও বেশ সফল ছিলেন ওয়ানডেতে। তার অধীনে বাংলাদেশ ওয়ানডে খেলেছে মোট ৩০টি যেখানে ২১টিতে জয় পেয়েছে টাইগাররা। তার অধীনে ঘরের মাটিতে সর্বশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় পায় বাংলাদেশ। এছাড়াও ডমিঙ্গোর অধীনে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতে বাংলাদেশ।

সর্বশেষ

বৈষম্যবিরোধী নেতাদের বিরুদ্ধে কোটি টাকার লুটপাটের অভিযোগ

April 24, 2026

প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা বৃদ্ধি, প্রজ্ঞাপন জারি

April 24, 2026

সরকার বাতিল করবে ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের, নতুন ডিলার নিয়োগের ঘোষণা

April 24, 2026

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের সিদ্ধান্ত অনুমোদন সংসদে আসতে যাচ্ছে

April 24, 2026

পুলিশের পোশাক পরিবর্তনের কার্যক্রম বন্ধের জন্য আইনি নোটিশ পাঠানো

April 24, 2026

পুলিশ ইউনিফর্ম পরিবর্তন বন্ধের দাবিতে সরকারের কাছে আইনি নোটিশ

April 24, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.