• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Tuesday, August 25, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home বিনোদন

আয়নাবাজি

প্রকাশিতঃ 20/01/2016
Share on FacebookShare on Twitter

দেখতে আর দশটা মানুষের মতোই। কিন্তু আয়নার মতোই সামনের ব্যক্তির প্রতিবিম্ব হয়ে উঠতে পারে নিমেষেই। বিজ্ঞাপন ও ছোট পর্দার নির্মাতা অমিতাভ রেজা পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আয়নাবাজি’র টিজারে দেখা মিললো আয়নার যে সদর্পে বলে ওঠে – “আমি আয়না একজনই”।

১ মিনিট ৮ সেকেন্ডের টিজার ট্রেইলারে উত্তেজনা ও রোমাঞ্চে ভরা এক সিনেমার ইঙ্গিত মিলেছে। সেই সঙ্গে চিত্র ধারণ ও সম্পাদনায় অমিতাভ রেজাসুলভ মুন্সীয়ানারও প্রমাণ পাওয়া গেছে।

সিনেমায় আয়না নামের অনন্য এই ব্যক্তির ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে ব্যান্ড সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়াকে। নায়িকা হিসেবে আছেন মাসুমা রহমান নাবিলা। আরো অভিনয় করেছেন লুতফর রহমান জর্জ, শওকত ওসমান এবং গাওসুল আলম শাওন।

২০১৫ সালের ২৯ মার্চ আনুষ্ঠানিকভাবে শুরু হয় ‘আয়নাবাজি’র যাত্রা। অমিতাভ রেজার ভাষ্যে, “গতানুগতিক কোন নায়ক-নায়িকাকেন্দ্রিক সিনেমা হবে না ‘আয়নাবাজি’। বরং এতে উঠে আসবে একটি শহরের গল্প, যেখানে আজও কিছু পুরনো ঐতিহ্য বিদ্যমান।”

গউসুল আলম শাওনের ভাবনায় ‘আয়নাবাজি’র চিত্রনাট্য লিখেছেন আনাম বিশ্বাস এবং শাওন নিজে। সিনেমাটির সঙ্গীতায়োজন করেছে ব্যান্ড চিরকুট।

এখনও চূড়ান্ত হয়নি ‘আয়নাবাজি’ মুক্তির তারিখ, তবে ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারিতেই মুক্তি পাবে সিনেমাটি।

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহর উষ্ণ অভিনন্দন

August 25, 2026

প্রধানমন্ত্রী বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান: কাজী জেসিন

August 25, 2026

আগামী অর্থবছরেই সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

August 25, 2026

ডেনমার্ক বিনিয়োগ করবে ঢাকার পানি ও বর্জ্য ব্যবস্থায়

August 25, 2026

ঢাকায় ব্যাটারিচালিত রিকশার নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

August 25, 2026

তথ্যমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের জন্য একসঙ্গে কাজের আহ্বান

August 24, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.