• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Friday, May 8, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home রাজনীতি

বুধবার থেকে আন্দোলনের নতুন যাত্রা: মির্জা ফখরুল

প্রকাশিতঃ 10/07/2023
বুধবার থেকে আন্দোলনের নতুন যাত্রা: মির্জা ফখরুল
Share on FacebookShare on Twitter

বুধবার (১২ জুলাই) থেকে আন্দোলনের নতুন যাত্রা শুরু হবে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো যার যার অবস্থান থেকে ১২ জুলাই সমাবেশ করবে। ওই সমাবেশ থেকে নতুন যাত্রার আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।’ 

সোমবার (১০ জুলাই) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও রফিকুল ইসলাম মিয়ার সুস্থতা কামনায় বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘অনির্বাচিত আওয়ামী লীগ সরকার সচেতনভাবে গণতন্ত্রকে অসুস্থ করেছে। যারা গণতন্ত্রের জন্য কাজ করে তাদের অসুস্থ বানিয়েছে। গোটা রাষ্ট্রকে অসুস্থ, বিকৃত রাষ্ট্রে পরিণত করেছে এই সরকার।’

তিনি বলেন, ‘যেসব নেতারা অসুস্থ তাদের অনেকের নামে অসংখ্য মামলা রয়েছে। ৪০ লাখ নেতা-কর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। ভয়াবহ অবস্থা পরিকল্পিতভাবে আওয়ামী লীগ করেছে। সরকারের লক্ষ্য একটাই, বিরোধী দল ধ্বংস করে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়। নির্বাচনকে তারা হাতিয়ার হিসেবে নিয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি বাধ্য হয়ে আন্দোলন করছে। বিএনপি নির্বাচন চায়। তবে আওয়ামী লীগ বারবার নিজেদের মতো নির্বাচন করেছে। এটা আর হতে দেওয়া যায় না। আশা করি সরকারের এখনো শুভবুদ্ধির উদয় হবে।’

সর্বশেষ

তথ্যমন্ত্রী স্বপন: তথ্যপ্রযুক্তির যুগে রাষ্ট্র আর গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে পারবে না

May 7, 2026

টিকাদান সত্ত্বেও হামজনিত শিশুমৃত্যু থামছে না

May 7, 2026

মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল কেন অবৈধ নয়: হাইকোর্ট রুল

May 7, 2026

নীলা ইসরাফিল ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা

May 7, 2026

পুতিন মাটির নিচের গোপন বাঙ্কারে দিন কাটাচ্ছেন

May 7, 2026

ইরান পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব

May 7, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.