• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Tuesday, April 7, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home জাতীয়

কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল, চাইলেন দোয়া

প্রকাশিতঃ 23/06/2024
Share on FacebookShare on Twitter

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়ে কান্নায় ভেঙে পড়লেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৩ জুন) রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে এমনটা ঘটে। বক্তব্য দিতে দিতে এক পর্যায়ে জিয়ার জন্য দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপির সিনিয়র এই নেতা।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আজকে ফ্যাসিস্ট সরকার, তাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘকাল ধরে খালোদা জিয়া কারারুদ্ধ হয়ে রয়েছেন। সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে। তাকে বাসায় থাকার সুযোগ দেওয়া হলেও পুরোপুরি তিনি অবরুদ্ধ এবং বন্দি আছেন।

তিনি বলেন, অবরুদ্ধ অবস্থায় কারাগার থেকে তিনি অসুস্থ হয়েছেন। তার কোনো চিকিৎসা হয়নি। তিনি বারবার অভিযোগ করেছেন। কিন্তু তৎকালীন সরকার সেটা শোনেনি এবং তার সুচিকিৎসা করেনি। পরবর্তীকালে তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সেখানেও তার কোনো সুচিকিৎসা হয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশে এবং রাজনীতি থেকে সরিয়ে দেয়ার উদ্দেশে চিকিৎসা থেকে, সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, আজকে বিনা চিকিৎসায় খালেদা জিয়া মৃত্যুশয্যায়। আসুন দোয়া করি, তাকে যেন আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন, আমরা যেন তার নেতৃত্বে আবার জেগে উঠতে পারি।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বিভিন্ন জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া। এ অবস্থায় গত শুক্রবার রাতে ফের হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হয়। শারীরিক অসুস্থতার কারণে ভোরেই অ্যাম্বুলেন্সে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। বর্তমানে তিনি হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি রয়েছেন।

সর্বশেষ

প্রত্যেক নাগরিকের সম্মানসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি

April 6, 2026

চিফ হুইপ নূরুল ইসলামের সঙ্গে আমেরিকান কূটনীতিক স্টুয়ার্ট জেমসের সৌজন্য সাক্ষাৎ

April 6, 2026

সিটি নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকা প্রণয়ন দাবি করেছেন ডিএসসিসি প্রশাসক

April 6, 2026

প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ছাড়লেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ

April 6, 2026

ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মজিদ খাদেমি নিহত

April 6, 2026

ইরান একযোগে তিন দেশে হামলা, ‘বিধ্বংসী’ প্রতিশোধের হুমকি

April 6, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.