• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
Monday, July 6, 2026
Daily Nobojug
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home জাতীয়

বিএনপি খালেদা জিয়াকে হত্যার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে পারে: নানক

প্রকাশিতঃ 17/10/2023
Share on FacebookShare on Twitter

বিএনপি খালেদা জিয়াকে হত্যা করে দেশকে অস্থিতিশীল করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, আমরা ভয়ে আছি! বিএনপিতে থাকা আম্মা গ্রুপ, আর ভাইয়া গ্রুপ খালেদা জিয়াকে হত্যা করে কোনো অন্তর্ঘাত সৃষ্টি করে কী না। আমরা জানি না ওরা হত্যার চেষ্টা করছে কি না। রিজভীর কথা অনুযায়ী খালেদা জিয়াকে ওরা (বিএনপি) হত্যা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য চেষ্টা করতে পারে।

সোমবার বিকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ের সামনে যুব সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশের আয়োজন করে কেন্দ্রীয় যুবলীগ।

জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশে একটি অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে লন্ডনে বসে তারেক রহমান খালেদা জিয়াকে হত্যার চূড়ান্ত ছক তৈরি করতে পারে। এটা বিএনপির নেতাকর্মীদের কথা শুনলে কিছুটা বুঝা যায়।

তিনি বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ, কারণ জনগণ তাদের আন্দোলনে সাড়া দেয় না। তাই খালেদা জিয়াকে হত্যার মধ্য দিয়ে দেশে একটি গোলোযোগের সৃষ্টি করতে পারে। তাই সাবধানে থাকতে হবে। এদেশ বঙ্গবন্ধুর দেশ। এই দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশ। দেশি-বিদেশি কোন ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

‘সরকার বিষ প্রয়োগের মাধ্যমে খালেদা জিয়াকে হত্যা ষড়যন্ত্র করছে’বিএনপি নেতা রিজভীর এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, খালেদা জিয়াকে তারেকের স্ত্রী ডা. জোবায়দা রহমানসহ কয়েকজন ডাক্তার মিলে তাদের তত্ত্বাবধানে চিকিৎসা করাচ্ছেন। আমরা ভয়ে আছি! বিএনপিতে থাকা আম্মা গ্রুপ আর ভাইয়া গ্রুপ কোনো অন্তর্ঘাত সৃষ্টি করে কী না। আমরা জানি না- ওরা হত্যার চেষ্টা করছে কী না। তবে রিজভীর কথা অনুযায়ী খালেদা জিয়াকে ওরা হত্যা করে দেশে একটি অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার জন্য চেষ্টা করতে পারে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ।

সর্বশেষ

প্রধানমন্ত্রী নিজের বেতনের ১০% সরকারি কোষাগারে দিচ্ছেন

July 6, 2026

দমন-পীড়ন ও বৈষম্য আরও তীব্র হয়েছে: জিএম কাদের

July 6, 2026

গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হবে: মির্জা ফখরুল

July 6, 2026

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার ২৯২ অবৈধ অভিবাসী ফেরত

July 6, 2026

যুক্তরাষ্ট্রে দাবদাহে কমপক্ষে ২৫ জনের মৃত্যু, পূর্ব উপকূলে বন্যা ও বিদ্যুৎ বিপর্যয়ের সতর্কতা

July 6, 2026

৪৩ খাতে ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানি প্রণোদনার হার অপরিবর্তিত রাখল সরকার

July 6, 2026
Daily Nobojug

হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]

সম্পাদকঃ ইসরাত রশিদ

সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা

সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা

উপদেষ্টাঃ নূর মোহাম্মদ

প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আইন-আদালত
  • ফিচার
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য

© 2019 Daily Nobojug - All rights reserved.